/ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার নামঞ্জুর

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার নামঞ্জুর

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা ছাত্রদলের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা আদালত থেকে জামিন পেয়েছেন। তবে একই মামলায় জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে ঝিনাইদহের একটি স্থানীয় আদালত এই আদেশ দেন। এনসিপির দপ্তর সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে তারেক রেজা ও অয়ন রহমান খানের পক্ষে জামিন শুনানি করেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান ও অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়ামসংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা-পুলিশ তারেক রেজাকে গ্রেপ্তার করে।