/ ক্যালিফোর্নিয়ায় বৃহত্তর খুলনা অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের কমিটি গঠন

ক্যালিফোর্নিয়ায় বৃহত্তর খুলনা অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের কমিটি গঠন

সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আরিফ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃহত্তর খুলনা অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা রোববার (৩০ আগস্ট) অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চনের সভাপতিত্বে এবং শামসুজ্জোহা বাবলু-এর পরিচালনায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের সম্মতিক্রমে বৃহত্তর খুলনা অ্যাসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া-এর নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ ফারুক হাওলাদার এবং সাধারণ সম্পাদক খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরিফুজ্জামান আরিফ। এছাড়া সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মাসুম , অর্থ বিষয়ক সম্পাদক গাজী ফয়সাল আহমেদ জুবায়ের এবং পার্থ প্রতিম হালদার দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন।


নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করে বলেন, নবগছিত এ কমিটি বৃহত্তর খুলনার প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করবে। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার আশা ব্যক্ত করেন ।-খবরঃ বিজ্ঞপ্তির