/ ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করল আর্জেন্টিনা ফ্যান ক্লাব

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করল আর্জেন্টিনা ফ্যান ক্লাব

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে| আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে এসব গাছের চারা বিতরণ করা হয়| মঙ্গলবার (৩০ জুন) সকালে ঝিনাইদহ শহরের আইডিয়াল মডেল স্কুলে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়|

অনুষ্ঠানে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের অ্যাডমিন মেহেদি হাসান জিকু, শাহীনুর আলম লিটন, সুলতান আল এনাম, রিজভি আহমেদ, তরিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন|


অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়| আয়োজকরা জানান, শিশুদের ক্রীড়ামুখি করতে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ নানা উদ্যোগ গ্রহণ করেছে| পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক উন্নয়নে এই ফ্যান ক্লাব কাজ করে যাবে| তৃণমূল ফুটবলের উন্নয়নেও ফ্যান ক্লাব নানা উদ্যোগ নিয়েছে বলে আয়োজকরা জানায়|