ভ্রাম্যমান প্রতিনিধি : ডুমুরিয়া থানা মোড়ের বাড়ি থেকে গতকাল সোমবার সকাল ১০টা দিকে রান্না ঘরের আঁড়ায় ঝুলন্ত অবস্থায় বাদাম বিক্রতা নির্মল মন্ডল(৫৫)’র মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ডুমুরিয়া গ্রামের হত-দরিদ্র মৃত চারুপদ মন্ডলের ছেলে নির্মল মন্ডল দীর্ঘ ১৫ বছর যাবৎ ডুমুরিয়া থানা মোড়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত রবিবার রাতে নির্মল তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহে জড়িয়ে ছিলেন। আর গতকাল সোমবার সকাল ১০টার দিকে তার নিজ বাড়ির রান্নাঘরের আড়া থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার দাবি করেছে, তিনি আত্মহত্যা করেছেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অছের আলী বলেন, ঘটনার প্রাথমিক তদন্তে, আত্মহত্যা মনে হয়েছে। তবে প্রকৃত ঘটনা জানতে অপমৃত্যু মামলা করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।