স্টাফ রিপোর্টার: খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ-এ গেট ও সাইকেল শেড নির্মাণ কাজের উদ্বোধন, বৈশাখী মেলা এবং অন্তঃকক্ষ ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) দিনব্যাপী এ আয়োজন কলেজ প্রাঙ্গণে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি নবনির্মিত গেট ও সাইকেল শেডের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সহপাঠ্য কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুকে আজম আব্দুস সালাম। এ সময় সম্মানিত অতিথিকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। গার্ড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট সার্জেন্ট মো. ইয়ামিন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বৈশাখী মেলায় ছিল নানা ধরনের স্টল, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রাণবন্ত আয়োজন, যা ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ সৃষ্টি করে।
পরে অন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।