/ প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

আগামী ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফল করার লক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে


রবিবার (১৬ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি। সভা সঞ্চালনা করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসীর আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ সিরাজী রুবেল, আতিকুর রহমান রুবেল বিশ্বাস, মনজুর শাহীন রুবেল, আকুঞ্জি মাহামুদুর রহমান, তাসনিম রেজা তামিম, নাঈম হাসান হাসিব, মিরাজ শাহিন শুভ, মোঃ সাইফুল মল্লিক ও রাসেল শেখ সজিব। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজু হাওলাদার; সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৌরভ হাওলাদার, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব; খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেল্লাল হোসেন সুমন, সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল শেখ; দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন সরদার রতনসহ পাঁচটি থানার যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
এছাড়াও খুলনা মহানগরের ৩১টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল, সুশৃঙ্খল ও বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।-খবরঃ বিজ্ঞপ্তির।