/ বটিয়াঘাটার তেঁতুলতলা কাজিবাছা নদীর তীরে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

বটিয়াঘাটার তেঁতুলতলা কাজিবাছা নদীর তীরে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

বটিয়াঘাটা অফিসঃ- বটিয়াঘাটার জলমা ইউনিয়নের তেঁতুলতলা সার্বজনীন দুর্গা মন্দিরের পূর্ব পাশে কাজিবাছা নদীর তীরে ইয়াদুল নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সে প্রথম শ্রেণির ছাত্র।ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে। সে নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্টুপুর গ্রামের শিমুলের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়,তেঁতুলতলা মন্দিরের পিছনে কাজিবাছা নদীর চরে একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নৌ- পুলিশকে খবর দেয়। নৌ- পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি হেফাজতে নিয়ে মর্গে পাঠানোর প্রাক্কালে মৃতের স্বজনরা হাজির হয়ে লাশটি সনাক্ত করে।

স্বজনরা জানায়, গত বৃহষ্পতিবার ইয়াদুল স্কুল থেকে ফিরে তার বন্ধুদের সাথে খেলতে বাড়ির পাশে নদীতে নামে। নদীর স্রোতে ইয়াদুল পানিতে তলিয়ে গিয়ে সেই থেকে নিঁখোজ হয়।স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার দুইদিন পর শনিবার বিকালে ইয়াদুলের লাশ সনাক্ত করে।

এ ব্যাপারে থানার ভাঃ ওসি মোঃ শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি।যেহেতু এটা নৌ-পুলিশের এরিয়া তাই তাদেরকে অবহিত করি,তারা এসে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চালানো কালিন মৃতের স্বজনরা হাজির হয়ে লাশটি সনাক্ত করে।