এনসিপি নেতার সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে, চিকিৎসা পেলেন শতাধিক রোগী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর শিববাড়ি মোড়ে জাতীয় যুবশক্তির খুলনা জেলা আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পির সৌজন্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের একাধিক চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। দিনব্যাপী আয়োজনে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের ডায়াবেটিস ও রক্তচাপ […]

জটিল রোগে আক্রান্ত নিষ্পাপ শিশু সৌভিক বাঁচাতে চায়

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)॥ সময় মতো চিকিৎসা করাতে না পারলে অকালে নিভে যাবে একটি নিষ্পাপ শিশুর জীবন প্রদীপ। শিশুটি জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে। সৌভিক নামের এই শিশুটিকে বাঁচাতে ২ লাখ টাকার প্রয়োজন। এ অবস্থাায় শিশুটির দরিদ্র পরিবার অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছে না। দ্রুত শিশুটিকে অপারেশন করাতে না পারলে বাঁচানো […]

পাইকগাছায় আরএফএল বিক্রয় প্রতিনিধি হত্যা,আরও এক সন্দেহভাজন আটক

নিজস্ব সংবাদদাতা,কপিলমুনি(পাইকগাছা) :খুলনার পাইকগাছায় আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেউড়ী (৩৫) হত্যাকান্ডের প্রায় এক মাস পর আরও একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে স্বপন বাগচি নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে তাঁকে পাইকগাছা থানায় নেওয়া হয়। পুলিশের দাবি, বিশ্বজিৎ দেউড়ী হত্যা মামলায় জড়িত থাকার […]

সুন্দরবন রেজিমেন্টে ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প অনুষ্ঠিত

WhatsApp Image 2026 08 21 at 10.58.04 PM

সুন্দরবন রেজিমেন্টের ব্যবস্থাপনায় ছয় দিনব্যাপী ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার শুরু হয়ে গত বুধবার শেষ হওয়া এ ক্যাম্পে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে অংশ নেন ক্যাডেটরা। রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মাসুদ রায়হানের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট ফ্লাইট লে. মো. আল নাফিউর রহমানের নিবিড় পর্যবেক্ষণ ও […]

মনিরামপুরে বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রিপন হোসেন সাজু, নেহালপুর (মনিরামপুর) : যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে যেয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হাজরাকাটি গ্রামের মোঃ অলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর […]

ধরাছোঁয়ার বাইরে আততায়ীরা, জামিনে বের হয়েই আবারো সক্রিয় অপরাধীচক্র

4

খুলনায় জোড়া খুন স্টাফ রিপোর্টার : খুলনায় খুন যেন এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। একের পর এক গুলি, ছুরিকাঘাত, প্রকাশ্য হামলা, সব মিলিয়ে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন আরও তীব্র হচ্ছে। সর্বশেষ লবণচরা থানার আশিবিঘা এলাকায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে খুন হলেন দুই যুবক। বুধবার সন্ধ্যায় মঞ্জুরুল ইসলাম (২২), তার ঘণ্টা তিনেক পর একই এলাকার […]

বটিয়াঘাটার তেঁতুলতলা কাজিবাছা নদীর তীরে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

বটিয়াঘাটা অফিসঃ- বটিয়াঘাটার জলমা ইউনিয়নের তেঁতুলতলা সার্বজনীন দুর্গা মন্দিরের পূর্ব পাশে কাজিবাছা নদীর তীরে ইয়াদুল নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সে প্রথম শ্রেণির ছাত্র।ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে। সে নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্টুপুর গ্রামের শিমুলের পুত্র।পুলিশ ও স্থানীয়রা জানায়,তেঁতুলতলা মন্দিরের পিছনে কাজিবাছা নদীর চরে একটি শিশুর […]