বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাবেক সভাপতি, বিশিষ্ট নজরুল গবেষক প্রখ্যাত কবি আব্দুল হাই শিকদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র ও মুক্তচিন্তার অগ্রপথিক আব্দুল হাই শিকদার তাঁর সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে বস্তুনিষ্ঠ ও সাহসিকতার সাথে সাংবাদিকতা পেশাকে এগিয়ে নিতে অনন্য অবদান রেখেছেন। তিনি কেবল একজন দক্ষ সংবাদকর্মী বা সংবাদিক নেতাই নন, একই সাথে বাংলা সাহিত্য ও গবেষণায় তাঁর রয়েছে অবিস্মরণীয় কীর্তি।-খবর ঃ বিজ্ঞপ্তির ॥