/ শায়েখে চরমোনাই খুলনা আসছেন আজ

শায়েখে চরমোনাই খুলনা আসছেন আজ

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই আল্লামা মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম একদিনের সাংগঠনিক সফরে আজ সোমবার খুলনায় আসছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি সড়কপথে সন্ধ্যায় খুলনায় পৌঁছাবেন। সফরকালে রাত ৯টায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে রাত ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার ৪১তম ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন।

এ সফর উপলক্ষে সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের ও আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ এবং সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন।