/ সনাকের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি

সনাকের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি

দৌলতপুর খুলনা সংবাদদাতা : বিশ্ব পরিবেশ দিবস- উপলক্ষে সোমবার সকালে সরকারী দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক)-খুলনা, টিআইবি এর সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সনাক-খুলনা এর পরিবেশ উপ-কমিটি এর আহ্বায়ক ও সহ সভাপতি গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে সরকারী দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার স্বাগত বক্তব্য রাখেন।শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘প্রকৃতি-বান্ধব ও দুর্নীতিমুক্ত উদ্যোগ জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক’ বিষয়ের উপর সনাতনী বিতর্ক প্রতিযোগিতা।দিবসের উপর ধারণা পত্র উপস্থাপন করেন সনাক-খুলনার সহ-সভাপতি রীনা পারভীন। অনুষ্ঠানে দিবসের উপর আলোচনা করেন সনাক- খুলনা এর সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির।সঞ্চালনা করেন, টিআইবি’র কো অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বক্তৃতা করেন স্কুলের সিনিয়র শিক্ষক আশিষ কুমার সরকার ও ফিরোজা খানম।