স্টাফ রিপোর্টার: সহিংসতা রোধ, সামাজিক সম্প্রীতি, আইনের প্রতি আস্থা এবং নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ের সহিংসতা প্রতিরোধে ব্লাস্ট আয়োজন করেছে সমন্বয় সভা।
গতকাল বেলা সাড়ে ৩টায় নগরীর অভিযাত হোটেলে এসভা অনুষ্ঠিত হয়।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, আইন-শৃঙ্খলার তৎপরতা বাড়াতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে, বিভেদ কমাতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী মিথ্যা মামলাগুলোর সমাধান করতে হবে। ধর্মীয় সম্প্রীতি মেনে চলতে হবে এবং সম্প্রীতি ভালোবাসা বাড়াতে হবে।
আউটরিস অফিসার ফাতেমা খন্দকার রিমা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ব্লাস্টের সহসভাপতি হালিমা আক্তার খানম। সভাপতিত্ব করেন ব্লাস্ট খুলনা ইউনিটের উপদেষ্টা এ্যাড. অশোক কুমার সাহা।
ব্লাস্টের উপদেষ্টা আহমাদ ইব্রাহিম বলেন, প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় ব্লাস্ট কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে খুলনা বিভাগে ২৯৫ টি হামলা হয় যা বাংলাদেশের সবচেয়ে বেশি। তিনি জেলা প্ল্যাটফর্মের উল্লেখযোগ্য অর্জন গুলো তুলে ধরেন।
লিগাল এইট অফিসার মোঃ রশিদুল আলম বলেন, সঠিক ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। ইন্টারনেট ব্যবহারে সচেতনতা হতে হবে। সবার আগে নিজেকে সংশোধন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম, খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, বাংলাদেশ মাতুয়া মহাসংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার মিত্র, ইসলামী ফাউন্ডেশনের সদস্য আ. রাজ্জাক হেলালী। এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক, দলিত, পুরোহিত, হরিজন ও মন্ডা সম্প্রদায়ের প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।