/ ২৪ মামলার আসামী কবির ডাকাত গ্রেপ্তার

২৪ মামলার আসামী কবির ডাকাত গ্রেপ্তার

মোরেলগঞ্জ অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্র্ধষ ডাকাত কবির বয়াতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বারইখালী ফেরিঘাট এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। সে উত্তর সুতালড়ী গ্রামের ছত্তার বয়াতীর ছেলে।


কবির বয়াতীর নামে ঢাকার যাত্রাবাড়ি, বাগেরহাট সদর, ফকিরহাট ও মোরেলগঞ্জ থানায় মারপিট, চুরি, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২৪ টি মামলা রয়েছে। এরমধ্যে ২১টি মামলায় সে অভিযুক্ত। এদিকে কবির ডাকাত গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, কবির বয়াতী দুর্র্ধষ ডাকাত এবং তালিকাভূক্ত জলদস্যু। সে এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দুটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিকেলে একটি হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে।