সুন্দরবন সংলগ্ন একটি ইকো রিসোর্টে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টা; দুই দুষ্কৃতিকারী আটক

নিজস্ব প্রতিনিধি, মোংলা(বাগেরহাট) : সুন্দরবন সংলগ্ন একটি ইকো রিসোর্টে পর্যটকদের উপর হামলা ও ভাংচুর ও ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি আরও জানান-গত ৪ মে ভোর রাতে দুষ্কৃতিকারী একটি চক্র সুন্দরবন সংলগ্ন […]

কলাপাড়ায় সূর্যমুখী চাষে বাম্পার ফলন, বদলাচ্ছে উপকূলের কৃষির চিত্র

স্টাফ রিপোর্টার | কলাপাড়া (পটুয়াখালী) : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের কৃষিজমি দিন দিন লবণাক্ত হয়ে পড়ছে। এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে কৃষি খাতে আনা হয়েছে নতুনত্ব। আমন ধান কাটার পর লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ করে এখন সাফল্যের মুখ দেখছেন কৃষকরা। বর্তমানে দেশের মধ্যে সর্বাধিক সূর্যমুখীর চাষ হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। […]

মোরেলগঞ্জে ৬ টি দোকান পুড়ে ছাই: ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে বাদশা মিয়ার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘওেট। ঘটনার সময় ঢাকা থেকে শরণখোলা গামী একটি পরিবহনের যাত্রীরা দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়দেরকে ডেকে তোলেন। মঙ্গলবার(৫ মে) বেলা ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম ও […]

খুলনায় পেট্রল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক

2 2

খুলনার ডুমুরিয়া উপজেলায় স্ত্রীকে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর দগ্ধ গৃহবধূ বিথি গাজীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) উপজেলার মিকশিমিল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জনি গাজী (৩০) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তিনি স্থানীয় একটি পেট্রল পাম্পের কর্মচারী। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার […]

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি

1 1

খুলনা নগরে রাজু হাওলাদার (৩৮) নামের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবার গুলি করার অভিযোগ উঠেছে। আহত রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা আছে। লবণচরা থানায় তাঁর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি […]