/ সুন্দরবন সংলগ্ন একটি ইকো রিসোর্টে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টা; দুই দুষ্কৃতিকারী আটক

সুন্দরবন সংলগ্ন একটি ইকো রিসোর্টে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টা; দুই দুষ্কৃতিকারী আটক

নিজস্ব প্রতিনিধি, মোংলা(বাগেরহাট) : সুন্দরবন সংলগ্ন একটি ইকো রিসোর্টে পর্যটকদের উপর হামলা ও ভাংচুর ও ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি আরও জানান-গত ৪ মে ভোর রাতে দুষ্কৃতিকারী একটি চক্র সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের উপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের একটি রুমের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওইদিন(৪ মে) বিকাল ৫টায় কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা হতে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় ২ জন দুষ্কৃতিকারী রাজন সরদার (২৫) এবং রতন সরদার (১৪) কে আটক করা হয়। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানায় কোস্টগার্ড। আটককৃত ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।