খুলনায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভয়ে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি; তিন দিনের মধ্যে ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম

5

খুলনায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন কেমিস্ট ও ফার্মেসি ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খুলনার সাধারণ কেমিস্ট ব্যবসায়ীরা। অন্যথায় তিন দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে নগরীর সব কেমিস্ট মালিকানাধীন ফার্মেসি বন্ধ করে দেওয়ার […]

অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে

পাইকগাছায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে মনিরুল হাসান বাপ্পী জেলা বিএনপি’র সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আজকের এই উদ্যোগ কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয়, এটি অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক মহান প্রয়াস। আমাদের জনপদের সাধারণ মানুষ অর্থাভাবে অনেক সময় […]

ক্ষতিপূরণ চান উপকূলের মানুষ জলবায়ু অর্থায়নে ঋণ নয়

3 2

স্টাফ রিপোর্টার ঃ জলবায়ু পরিবর্তনের দায় যাদের সবচেয়ে কম, তারাই ভুগছেন সবচেয়ে বেশি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের অভিঘাতে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন বাংলাদেশের উপকূলের মানুষ। অথচ সেই ক্ষতি সামাল দিতে তাঁদেরই যদি ঋণের বোঝা বইতে হয়, তা কী করে ন্যায়বিচার হতে পারে? জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) সামনে রেখে খুলনায় আয়োজিত এক আলোচনা […]

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২২৪, হামে ১০৩ জন

2 3

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। তবে এই সময়ে ডেঙ্গু ও হামে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর প্রকাশিত […]

খুলনার আইনশৃংখলা নিয়ে সুজনের উদ্বেগ, ২০ নভেম্বর মানববন্ধন

1 5

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির নেতারা বলেছেন, প্রতিদিন কোথাও না কোথাও খুনের ঘটনা ঘটছে। এতে আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে খুলনা। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে আহছান উল্লাহ কলেজে […]