যশোর ব্যুরো ঃ যশোরের বাঘারপাড়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে এ সংক্রানমশ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শুক্রবার সন্ধ্যার পর তারাবিহ নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ৩০ থেকে ৩৫ জন যুবক। এরপর তারা কার্যালয়ের দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন। ওই সময় ‘জয় বাংলা‘ শ্লোগান দিতে শোনা যায়।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ অফিসে তালা ভেঙে ঢুকে পড়া যুবকরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।