/ কয়রায় ফাঁদে হরিণ আটক

কয়রায় ফাঁদে হরিণ আটক

অবশেষে অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, কয়রা(খুলনা) : সুন্দরবনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করে তা আবার সেই বনেই অবমুক্ত করেছে বন বিভাগের সদস্যরা। ঘটনাটি ঘটেছে খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল অধিনস্থ কেয়াবুনি খাল এলাকায়।


জানা গেছে সোমবার (২ মার্চ) সকাল ১০ টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা ঐ বনের এলাকায় ফুট পেট্রোলিং এর মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় গহীন বনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া অবস্থায় ১ টি হরিণ দেখতে পায়। তাৎক্ষণিক হরিণটি ফাঁদ হতে জীবত উদ্ধার করে তা আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে। হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতি ছিল। হরিণ উদ্ধার করতে পেরে খুবই ভাল লেগেছে। তিনি আরও জানান এই অভিযানে ২৭ টি হরিণ ধরার ছিটকি ফাঁদ জব্দ কনে ধ্বংস করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে।