নতুন সরকারের কাছে সকল সাংবাদিক হত্যার পুন:তদন্ত দাবি
শহিদ সাংবাদিক হারুন-অর-রশীদ খোকনের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন, মরহুমের পরিবার ও দৈনিক পুর্বাঞ্চলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
খুলনা প্রেসক্লাব ঃ এ উপলক্ষে গতকাল সোমবার ক্লাবের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর।
স্মরণ সভায় বক্তারা বলেন, শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকন অন্যায়ের কাছে কোনো দিন মাথানত করেননি। তিনি ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। বক্তার নতুন সরকারের কাছে শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যা মামলাসহ আততায়ীদের হাতে নিহত সকল সাংবাদিকের হত্যা মামলার পুন:তদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি করেন।
স্মরণ সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, সদস্য এইচ এম আলাউদ্দিন, ক্লাব সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, যুগ্ম-মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, খুলনা প্রেসক্লাবের সদস্য দেবব্রত রায়, সোহেল মাহমুদ, শেখ কামরুল আহসান, মো. মাকসুদুর রহমান মাকসুদ ও নামজুল হক পাপ্পু।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু, সদস্য খলিলুর রহমান সুমন, এজাজ আলী, ক্লাবের অস্থায়ী সদস্য মিলন হোসেন, মো: সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে হারুণ-অর-রশীদ খোকসহ নিহত ও মৃত্যুবরণকারী অন্যান্য সাংবাদিকদেরও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব।
উল্লেখ্য, গত ২০০২ সালের ২ মার্চ রাতে নগরীর মুজগুন্নী
নেছারিয়া মাদ্রাসার কাছে সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকন শাহাদাৎ বরণ করেন।
খুলনা সাংবাদিক ইউনিয়ন ঃ এদিকে গতকাল সোমবার খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে খুলনা সাংবাদিক
ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণ বক্তারা বলেন,শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকন অন্যায়ের কাছে কোনো দিন মাথানত করেননি। তিনি ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। বক্তারা নতুন সরকারের কাছে শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যা মামলাসহ আততায়ীদের হাতে নিহত সকল সাংবাদিকের হত্যা মামলার পুন:তদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি করেন।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সদস্য দেবব্রত রায়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মহেন্দ্রনাথ সেন।
সভায় প্রধান বক্তা ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদি ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা। বক্তব্য রাখেন
টিভি রির্পোটার ইউনিটের সাবেক সভাপতি সুনীল দাস, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, বাপী খাঁন
প্রমুখ।
এর আগে নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া
উল্লেখ্য, গত ২০০২ সালের ২ মার্চ রাতে নগরীর মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার
কাছে সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকন শাহাদাৎ বরণ করেন।
এ ছাড়া মরহুমের পরিবার ও দৈনিক পূর্বাঞ্চলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।