স্বামী-স্ত্রী আটক
বাগেরহাট ব্যুরো : বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, বাগেরহাট সদর থানাধীন বাদেকাড়াপাড়া এলাকায় আসামিদের দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।এ সময় ইয়াবাসহ নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল সেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার সৈয়দ মুনির হোসেন (খোকন) (৪১), এবং রেশমা আক্তার (৩৪)। আটককৃত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী।
এ ঘটনায় সদর থানার পরিদর্শক এস.এম. জাফরুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।