/ মধুখালীতে ট্রেনে কাটাপরে জমজ শিশু নিহত

মধুখালীতে ট্রেনে কাটাপরে জমজ শিশু নিহত

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে জমজ শিশু নিহত হয়েছে।


১ এপ্রিল ২০২৬খ্রি. বুধবার দুপুর দেড়টায় কালুকালী-ভাটিয়াপাড়া লোকাল ভাটিয়াপাড়া মেইল ট্রেনটি মধুখালী থেকে ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। মধুখালী ষ্ট্রেশন থেকে কিছু দুর গেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের আকাশ শেখের জমজ শিশু তাহমিদ(৪) ও তায়িদ(৪) রেললাইনে খেলা করছিলো।

ঘটনা স্থলে ট্রেন পৌছালে খেলায় এতই মগ্ন ছিল যে ট্রেনের উপস্থিতিই টের পায় নাই তারা, যে কারনে ঘটনা স্থলে ট্রেনে কাটা পরে জমজ সহদর নিহত হয়েছে। স্থানীয় ও রেল সুত্রে এমন তথ্য পাওয়া যায়।


মধুখালী ষ্ট্রেশন মাষ্টার মোঃ কাওসার মাহমুদকে তার মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, শিশু দুটি রেল লাইনে খেলা করছিল । ওরা ট্রেনের শব্দ বা হুইসাল কিছুই টের পায় নাই । যে কারনে অনাকাঙ্খিত ঘটনা টি ঘটেছে। পরিবার একটু সচেতন হলে হয়তো এই অনাকাঙ্খিত ঘটনা এরানো সম্ভব হতে পারতো। রেল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন । তদন্তে আইনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।