খুলনা জেলার গ্রাহকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গতকাল বুধবার দুপুরে শিববাড়ি টিসিবি ভবনে নতুন গ্রামীণফোন সেন্টার এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার জয় প্রকাশ সেন্টারটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন।
নতুন আঙ্গিকে শুরু হওয়া এই সেন্টারে গ্রাহকরা আরও উন্নত, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে গ্রামীণফোনের সকল সেবা গ্রহণ করতে পারবেন। কর্মকর্তারা জানান, খুলনার গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সেন্টারটি গ্রাহক অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
বক্তারা বলেন, গ্রামীণফোন সর্বদা গ্রাহকদের হাতের নাগালে মানসম্মত সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। মনোরম পরিবেশে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করাই এই কেন্দ্রের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানানে উপস্থিত ছিলেন, কাস্টমার সার্ভিস ও এক্সপেরিয়েন্স প্রধান- আব্দুল্লাহ আল মাহমুদ, খুলনা বিজনেস সার্কেল প্রধান- আহসান হাবিব, ওয়াক-ইন সেন্টার প্রধান- সাব্বির আহমেদ, খুলনা বিজনেস সার্কেল টেকনোলজি প্রধান- কাজী জিয়াউর রহমান, হেড অফ ডিস্ট্রিবিউশন ও রিটেইল- মোহাম্মদ তানভির মিজান, খুলনা রিজিওনাল হেড- সানোয়ার হোসেন, সিনিয়র ক্লাস্টার ম্যানেজার- জাহাঙ্গীর আলম, হেড অফ গ্রাউন্ড লেভেল মার্কেটিং- বুশরা মেহরিন, ব্র্যান্ড ম্যানেজার- ইউশরা মারিয়াম, রিটেইল চ্যানেল ম্যানেজার- মোঃ সরোয়ার মুর্শিদ, ফ্র্যাঞ্চাইজ পার্টনারসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।