নিজস্ব সংবাদদাতা, শাহপুর (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে পেট্রোল ঢেলে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার মিকশিমিল গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বুধবার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানান যায়, ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মিকশিমিল গ্রামের জনি গাজী (৩০) খর্ণিয়াস্থ একটি তেল পাম্পে কাজ করতো। সম্প্রতি পেট্রোল সংকট হওয়ায় পাম্প থেকে জনি গাজী তা বাড়িতে পাচার করতো। ঐ পেট্রোল জনির স্ত্রী বিথি (২৬) বাড়িতে বেশি দামে বিক্রয় করতো।
মঙ্গলবার দুপুরে পেট্রোল বিক্রির টাকার হিসেব নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাগান্বিত হয়ে জনি গাজী ঘর থেকে পেট্রোল এনে বিথির শারীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। বিথির চিৎকারে স্থানীয়রা এসে আশঙ্কাজনক অবস্থায় বিথিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ রেন। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়।পরামর্শ অনুযায়ী বিথিকে নিয়ে ঢাকায় রওয়ানা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই রাত আনুমানিক ১১-৪৫ মিনিটে বিথি মারা যায়। ঘটনার পর স্বামী জনি গাজী পালাতক রয়েছে। বিথীর শরীরের বড় একটি অংশ পুড়ে যাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। বিথী শাহপুর গ্রামের অপু গাজীর মেয়ে। সাংসারিক জীবনে তাদের ঘরে ২ পুত্র সন্তান রয়েছে। অভার অনাটনের সংসারে প্রায় তাদের ঝগড়া ঝাটি লেগে থাকতো।
উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর বাবর আলী জানান, ঘটনা জেনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে তারা কেউ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক নয়।