অশোক মুখার্জি, কলাপাড়া পটুয়াখালী: ধানের লাভজনক দাম, লটারি প্রথা বাতিল করে খোদ কৃষকের কাছথেকে সরাসরি ধান ক্রয়, ভাড়ি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতি পূরণ, সরকারি খালের ইজারা বাতিল এবং পূন খননের দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ) বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী মনহরি পট্টিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি যে মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার,বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন( নয়ন),সদস্য আবুল কালাম, প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতিবছর কৃষকরা চাষকরে ঋনগ্রস্থ হচ্ছে। এর প্রধান কারন সিন্ডিকেট। ধান কেনায় সিন্ডিকেট, ধান কাটায় হারবেষ্টর মেশিন সিন্ডিকেট, সরকারি সহায়তায় দলীয়করণ বন্ধ করার দাবি জানান।