মধুখালীতে কৃষিপণ্য বেচাকেনায় কৃষকের মঝে স্বস্তি
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে উপজেলায় কৃষিপণ্য কেনাবেচায় কৃষকের কাছ থেকে অতিরিক্ত “ধলতা নেওয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে ৪০ কেজিতেই মণ হিসেবে গণ্য করা হবে। এর বেশি ওজন নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
১৫ মে ২০২৬খ্রি. শুক্রবার থেকে চলমান এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। বিষয়টি জানাতে মধুখালী পৌর এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান মাইকি প্রচার বের করেন হাট বাজার এলাকায় । মাইকিং প্রচারে জানানো হয়, কৃষকদের কাছ থেকে মরিচ, ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়ের সময় অতিরিক্ত ওজন বা “ধলতা” নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে কৃষক ও বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।তাই কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন।প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় কৃষক ও বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান,দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ৪০ কেজির স্থলে ৪২ কেজিতে ওজন নিয়ে এক মণ হিসাব ধরতেন, ফলে কৃষকদের লোকসান গুনতে হতো। এখন প্রশাসনের এই সিদ্ধান্তে তারা ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান জানান, নিয়ম অমান্য করে অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।