/ বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ

বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ


মোঃ ইমরান হোসেন : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পুরোনো ফেরিঘাট এলাকায় নদীতে ভেসে এসেছে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একজন জেলে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানালে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে বটিয়াঘাটা থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি নদীর পাড়ে তোলার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।