/ প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্বমঞ্চে মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্বমঞ্চে মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’


রিপন হোসেন সাজু,নেহালপুর (মনিরামপুর) : প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্বমঞ্চে পৌছেছেন শান্ত স্বভাবের ছেলেটি আব্দুল আলীম। ইংরেজি, বাংলা ও আরবি ভাষায় সমান দক্ষ (এছাড়া উর্দু, হিন্দি ও ফ্রেন্স ভাষায় পারদর্শী) আব্দুল আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ৮১-তম অধিবেশনের সভাপতির ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হয়েছেন।

এর আগে শিক্ষা জীবনের প্রতিটি স্তরে মেধার জোরে ও পরবর্তিতে পেশাগত কর্মদক্ষতায় জাতিসংঘের অঙ্গসংস্থা আন্তঃসরকার সহায়তা ও সমন্বয় কার্যালয়ের ডেপুটি চিফ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) উপ-কর্মসূচীর প্রধানের পদে আসীন হন। সততা, কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং এলডিসি’র অধীনে বাংলাদেশসহ ৩৩টি দেশ নিয়ে কাজ করার সুবাদে তিনি সব সরকার প্রধানের স্নেহভাজন হয়েছেন। আব্দুল আলীম যশোরের মনিরামপুরের নিবৃত পল্লী লাউড়ী গ্রামের গ্রাম্য হোমিও চিকিৎসক প্রয়াত ডাঃ আব্দুল করিম ও আমেনা বেগম দম্পতির সন্তান। ছয় ভাইয়ের মধ্যে পঞ্চম ছোট বেলা থেকেই প্রখর মেধাবি ছিলেন আব্দুল আলীম। বাকী ৫ ভাইরাও নিজ নিজ ক্ষেত্রে সফল ও মেধার স্বাক্ষর রেখেছেন। বড় ভাই প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত), মেঝভাই ছিলেন ব্যাংকার, সেজ ভাই এভিয়েশন ও অ্যারোস্পেচ বিশ্ববিদ্যালয়ের (লালমনিরহাট) এ্যারোনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন, চতুর্থজন লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছোট ভাই ঢাকায় প্রতিষ্ঠিত শিক্ষক। জানাযায়, আব্দুল আলীম অষ্টম শ্রেনির বৃত্তি পরীক্ষায় বৃহত্তর যশোর জেলায় প্রথম হন। এরপর দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় বোর্ড ষ্টান্ড করেন। জীবনের লক্ষ্য ছিল একজন অর্থনীতিবিদ হওয়া। লক্ষ্য পূরনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেনিতে উত্তীর্ন হন। বিশ্ববিদ্যালয়ের স্তর পার করে ১৮-তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষায় সকল ক্যাডারের মধ্যে প্রথম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। পরে কমনওয়েলথ বৃত্তি নিয়ে বার্মিংহাম থেকে আন্তর্জাতিক অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করে ড. আব্দুল আলীম দেশে ফিরলে জাতিসংঘের বাংলাদেশ মিশনে ন্যাস্ত হন। তার বড় ভাই আব্দুর রশিদ জানান, স্ত্রী ও তিন সন্তান নিয়ে বর্তমানে আমেরিকার নিউইয়র্কে বসবাসকারি আব্দুল আলীমের বড় ছেলে সামিদ আলীম বোষ্টন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে, ছোট ছেলে আরাদ আলীম নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বিবিএ’তে অধ্যয়নরত এবং একমাত্র মেয়ে আব্রিয়ানা আলীম নিউইয়র্কের একটি স্কুলে ৮ম শ্রেনিতে পড়ছেন। তার স্ত্রী নিউইয়র্কের একটি স্কুলে শিক্ষকতা করছেন। প্রখর মেধাবি সন্তানরা সবাই স্কলারশিপ নিয়ে পড়ছেন।