/ পাইকগাছায় আরএফএল বিক্রয় প্রতিনিধি হত্যা,আরও এক সন্দেহভাজন আটক

পাইকগাছায় আরএফএল বিক্রয় প্রতিনিধি হত্যা,আরও এক সন্দেহভাজন আটক

নিজস্ব সংবাদদাতা,কপিলমুনি(পাইকগাছা) :
খুলনার পাইকগাছায় আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেউড়ী (৩৫) হত্যাকান্ডের প্রায় এক মাস পর আরও একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে স্বপন বাগচি নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে তাঁকে পাইকগাছা থানায় নেওয়া হয়।

পুলিশের দাবি, বিশ্বজিৎ দেউড়ী হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে স্বপন বাগচিকে আটক করা হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাক গ্রামের মৃত ঠাকুর বাগচির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিশ্বজিৎ দেউড়ী ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ধীরালাল দেউড়ী। তিনি আরএফএল কোম্পানির ভিগো গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে পাইকগাছায় কর্মরত ছিলেন।


গত ২০ জুলাই গভীর রাতে পাইকগাছা পৌরসভার হাসপাতাল মোড় এলাকায় রামপ্রসাদ মন্ডলের ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় বিশ্বজিৎকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে তাঁর সহকর্মী ও রুমমেট অন্তর সরকার নিখোঁজ রয়েছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়। মামলার তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর রাতে গোপালগঞ্জ সদর থেকে স্বপন বাগচিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।


পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, ‘বিশ্বজিৎ দেউড়ী হত্যা মামলায় গোপালগঞ্জ থেকে স্বপন বাগচি নামে আরও একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।