/ গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষ, নিহত- ১

গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষ, নিহত- ১


নিজস্ব সংবাদদাতা,বাধাল/কচুয়া(বাগেরহাট):
বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।


শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের উত্তর ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেদার মল্লিক ওই গ্রামের মৃত গোলাম হোসেন মল্লিকের ছেলে।


স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পরে মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেদার মল্লিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহত কাইয়ুম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হালিমা বেগম ও সুমি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


ঘটনার পর কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে রমজান হাওলাদার, আব্দুল্লাহ হাওলাদার, ফাতেমা বেগম ও লামিয়া বেগমকে আটক করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম অব