/ ফকিরহাটে গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগ, থানায় জিডি

ফকিরহাটে গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগ, থানায় জিডি

নিজস্ব সংবাদদাতা, ফকিরহাট (বাগেরহাট)ঃ বাগেরহাটের ফকিরহাটে প্রথম স্বামীর সঙ্গে বিয়ের তথ্য গোপন করে এক গৃহবধূ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্য এক পুরুষের সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই নারীর স্বামী। ঘটনাটি ঘটেছে উপজেলার কোমরপুর গ্রামে।
থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় গত ২ আগস্ট ফকিরহাট থানায় জিডি করা হয়।


অভিযোগে জানা যায়, কোমরপুর গ্রামের মৃত ছায়েল উদ্দিনের ছেলে সাদেক ফকির প্রায় তিন মাস আগে উত্তরখানপুর ইউনিয়নের মৃত আবদুর রশিদ শেখের মেয়ে লাখী আক্তারকে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করেন। বিয়ের পর থেকেই লাখী আক্তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করতেন এবং স্বামী হিসেবে তাঁকে যথাযথ মর্যাদা দিতেন না বলে অভিযোগ করা হয়েছে।


অভিযোগে আরও বলা হয়, লাখী আক্তারের সঙ্গে কুড়ামারা গ্রামের ইব্রাহিম শেখের ছেলে প্রান্ত শেখের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে গত ৫ জুলাই সন্ধ্যায় লাখী আক্তার নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মোট ৩ লাখ ২০ হাজার টাকা নিয়ে প্রান্ত শেখের সঙ্গে চলে যান বলে অভিযোগ করেন সাদেক ফকির।


এ ঘটনায় গত ২ আগস্ট সাদেক ফকির থানায় অভিযোগ দিলে পুলিশ তা সাধারণ ডায়েরিভুক্ত করে। পরে তিনি প্রান্ত শেখের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। অভিযোগকারী জানান, প্রান্ত শেখ তাঁর স্ত্রীকে ফেরত দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। এ সময় তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন সাদেক ফকির।


এ ঘটনায় সাদেক ফকির প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।