/ লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি ইকবালনগর মাধ্যমিকবালিকা বিদ্যালয়ে ফলজ বৃক্ষরোপণ

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি ইকবালনগর মাধ্যমিকবালিকা বিদ্যালয়ে ফলজ বৃক্ষরোপণ

একটি সবুজ, সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা সদরে অবস্থিত সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল ৩১ আগস্ট সকাল ১০টায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে এবং লংকাবাংলা ফাইন্যান্সের খুলনা শাখার সহযোগিতায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়িত হয়।


বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে প্রায় ৬৫০টি ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। এর মধ্যে আম, জাম, কাঁঠাল, লেবু, পেয়ারা এবং কদবেলসহ বিভিন্ন প্রজাতির পুষ্টিসমৃদ্ধ ফলজ গাছ রয়েছে। ছোট ছোট শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণটি এক উৎসবমুখর ও আনন্দময় পরিবেশের রূপ নেয়।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি.-এর খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ মাসুম ফয়সালের তত্ত্বাবধানে এবং শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির খুলনা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মাসুম ফয়সাল, শাখা সম্পর্ক ব্যবস্থাপক বৈদ্য পতিত পাবন, মোঃ তাহমিদুর রহমান, আজমিরী রওশনসহ শাখার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা শাহানা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক কিশোরী মোহন সরকার, সহকারী শিক্ষক লস্কর সোহেল রানা, এস এম কবিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি বৃক্ষরোপণে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে আরও বেশি অর্থবহ করে তোলে।

অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা সুলতানা বলেন, “এ ধরনের কার্যক্রম কেবল আমাদের চারপাশকে সবুজ ও স্নিগ্ধই করবে না, বরং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি ও পরিবেশের প্রতি গভীর দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করবে।”

.
লংকাবাংলা ফাইন্যান্সের খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ মাসুম ফয়সাল জানান, “লংকাবাংলা ফাউন্ডেশন বিশ্বাস করে ফলজ গাছ শুধু ফলের উৎস নয়, এটি জীবনেরও উৎস। আজকে রোপণ করা প্রতিটি চারা আগামী দিনে আমাদের শিক্ষার্থীদের জন্য পুষ্টি, ছায়া এবং আশার এক একটি স্থায়ী প্রতীক হয়ে উঠবে।-খবরঃ বিজ্ঞপ্তির।