/ বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেলো আপন দুই ভাইয়ের

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেলো আপন দুই ভাইয়ের

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জের মাঠে কৃষকের কাজ করা অবস্থায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, (২ সেপ্টেম্বর বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে মহিষপুরা হোগলাপাশা গ্রামে। নিহতের ঘটনা ঘটনাস্থল থেকে মহিষপুড়া ফাঁড়ি পুলিশের টু আইসি এএসআই ঝন্টু এ খবর নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট ওয়ার্ড গ্রামপুলিশ আবুল কালাম আজাদ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মৃত. মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে দিনমজুর কৃষক। বিধান বাছাড় (৫৫), তার ছোট ভাই মানিক বাছাড় (৪২)। মহিষপুরা হোগলাপাশা গ্রামের ভগ্নিপতি নারায়ন চন্দ্র মিস্ত্রীর জমি (মাঠে) বীজ পাতা রোপনের সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন নিকটস্ত ফাঁড়ি পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।


নিহত বিধান বাছাড়ের স্ত্রী শিখা রানী, ২ ছেলে ও ২ মেয়ে ও তার ভাই মানিক বছাড়ের স্ত্রী বিথি রানী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। এদিকে হোগলাপাশা ইউনিয়নে মৃত্যুর এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো. শহীদুল্লাহ বলেন, খবর শুনে তাৎক্ষনিক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।