দৈনিক খুলনাঞ্চলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন,দৈনিক খুলনাঞ্চল যেন কোন গোষ্ঠী ,ব্যক্তি বা শ্রেণির মানুষের না হয়। পত্রিকাটিকে মাথা উঁচু করে সত্য তুলে ধরতে হবে। বিশেষ করে সন্ত্রাস,চাঁদাবাজ,মাদক কারবারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে আরো বেশি বেশি ভূমিকা রাখতে হবে। বঞ্চিত মানুষের অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন করতে হবে। খুলনাঞ্চলকে খুলনাবাসীর পত্রিকা হতে হবে।
গত ১৩ নভেম্বর শুক্রবার দৈনিক খুলনাঞ্চলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাতে নগরীর তারের পুকুর পাড়স্থ কার্যালয় চত্বরে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তুতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন,দৈনিক খুলনাঞ্চল বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জনতার মুখপত্র হিসেবে ভূমিকা রেখেছে। শুধু তাই নয়,প্রতিটি গণতান্ত্রিক লড়াই,মানুষের অধিকার আদায়ের লড়াইসহ অন্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। যা অন্যদের জন্য অনুকরনীয় হতে পারে। নামের মতোই খুলনাঞ্চল খুলনা অঞ্চলের মানুষের অবহেলা-বঞ্চনা, উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরবে বলে তিনি প্রত্যাশা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা জানান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান ও নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরি হাসানুর রশিদ মিরাজ, নারী নেত্রী আজিজা খানম এলিজা, জেষ্ঠ্য সাংবাদিক শেখ দিদারুল আলম, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, সাবেক মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান মুশফিক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠন,পেশাজীবী সংগঠনের নেতারা খুলনাঞ্চল সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক কৌশিক দে। পরে খুলনার গুনী শিল্পীরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।