/ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা কমিটি গঠন

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা কমিটি গঠন

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী ২০২৭-২৮ সেশনের জন্য জেলা কমিটির সভাপতি হিসেবে মাওলানা শেখ আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের নাম ঘোষণা করা হয়েছে।


গতকাল শনিবার বিকেল ৩টায় নগরীর খাদিমুল ইসলাম মাদ্রাসা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি গোলামুর রহমান এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আজীমুদ্দিন।


সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা পশ্চিমের সভাপতি হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিব, পূর্ব শাখার সভাপতি এস এম রেজাউল করিম, নগর সহসভাপতি শেখ মো. নাসির উদ্দীন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সরোয়ার হোসাইন, মাওলানা আহসান হাবীব, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি মিজানুর রহমান, মুফতি শরিফুল ইসলাম, মুফতি আজিবুর রহমান, মুফতি হেলাল উদ্দিন শিকারী ও মাওলানা হারুন অর রশিদসহ অনেকে।
সম্মেলন শেষে আগামী ২০২৭-২৮ সেশনের জন্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা শাখার নতুন নেতৃত্ব হিসেবে সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের নাম ঘোষণা করা হয়।-খবর ঃ বিজ্ঞপ্তির।।