বঙ্গোপসাগরে বিপদগ্রস্ত ১২ জেলেসহ ট্রলার উদ্ধার করল নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনী গতকাল শনিবার (৩০ আগস্ট) যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান ১২ জেলেসহ একটি মাছ ধরার ট্রলারকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ট্রলারের নাম ‘এফবি মায়ের দোয়া’। মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে, আন্তর্জাতিক সমুদ্রসীমা (Western IMBL) সংলগ্ন এলাকায় ট্রলারটিকে ভাসমান অবস্থায় শনাক্ত করে নৌবাহিনীর জাহাজ। নৌবাহিনীর টহলরত […]
জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার আহ্বান এনসিপির

বিগত তিনটি নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতে পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছে এনসিপি।রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি […]
চবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ: বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।রোববার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ১৪৪ ধারার আদেশ জারি করেন। জারি করা আদেশে বলা হয়, চবি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা ও শান্তিশৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে […]
আল্লাহ ছাড়া কেউ ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বয়ং আল্লাহ ছাড়া কেউ ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না।নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছেই। তার পরও আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হবে। আর নির্বাচনে অতন্দ্র পাহারা দেবেন এই দেশের জনগণ। নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান […]
তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে চালকের মৃত্যু

ভ্রাম্যমান প্রতিনিধি, তেরখাদা (খুলনা): তেরখাদা উপজেলায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি রাজুর চা দোকানের সামনে তেরখাদা-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা […]
তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ

তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার সকাল ১০টায় শুরু হয় এই মহাসমাবেশ। প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ আয়োজিত এই মহাসমাবেশে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নিয়েছেন। তাদের দাবিগুলো হলো- সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধার, প্রধান […]
চুরির অপবাদে ফুলবাড়িগেটে প্রকাশ্যে যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল

নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর খানজাহান আলী থানা প্রতিনিধি: নগরীর ফুলবাড়িগেট এলাকার ল্যাবরেটরি স্কুল মোড়ে চুরির অপবাদে মো. রতন (২৬) নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে পিঠমুখী করে আটক রেখে বেধড়ক মারধর ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্যাতনের পর তাকে চুরির মামলায় পুলিশে হস্তান্তর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার […]
খুলনা ও রংপুর বিভাগে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত নামলো

স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ব্যাপক এলাকা জুড়ে মেঘের অবস্থান রয়েছে। তবে ঝড়ের পূর্বাভাস না থাকায় জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ ও কাল এবং এ সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে খুলনা ও রংপুর বিভাগে বেশি বৃষ্ িহতে পারে। অপর দিকে ভারতের কলকাতা থেকে […]
প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো: সারজিস আলম

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলে-মিশে একাকার।’ শুক্রবার রাত […]
মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহটের মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। দৈবজ্ঞহাটী ক্রীড়া সংস্কার আয়োজনে শুক্রবার বিকেল ৫টায় এ টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. ইব্রাহিম হোসেন। দৈবজ্ঞহাটী ফুটবল মাঠে আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন দৈবজ্ঞহাটি ক্রীড়া সংঘের […]