সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সহযোগী আটক

নিজস্ব প্রতিনিধি, মোংলা: সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে বনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল […]
খুলনা বিসিডিএস’র কমিটি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: সংবাদ সম্মেলনে আহবায়ক কমিটির অভিযোগ

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি খুলনা জেলা শাখা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেছেন সমিতির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। ষড়যন্ত্রের অংশ হিসেবেই গত ১৬ আগষ্ট খুলনা প্রেসক্লাবে গুটি কয়েক কেমিস্টের সংবাদ সম্মেলন হয় বলেও উল্লেখ করা হয় পাল্টা সংবাদ সম্মেলন থেকে। মঙ্গলবার(২৬ আগষ্ট) খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমিতির আহবায়ক খান খান মাহাতাব আহমেদ […]
ঝিনাইদহে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ও তার ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। গত রবিবার দুপুরে কালীগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ও তার ছেলে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, সুনিল সাহা নামের এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গত রবিবার দুপুরে জেসন এগ্রোর একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল।এসময় পিকআপ ভ্যানের চালকের কাছে কয়েকজন […]
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

সুন্দরবনের কয়রায় বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় কয়রা স্টেশনের সদস্যরা সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল […]
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

স্টাফ রিপোর্টার: খুলনায় একদিনের মধ্যে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন এবং ডুমুরিয়ায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। অকাল মৃত্যুতে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। খুলনা-সাতক্ষীরা সড়কটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি জানান, ডুমুরিয়ায় ইজিবাইক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৪ জন নিহত ও ৫ […]
পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় যৌথবাহিনী দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় যৌথবাহিনী দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শুভাড্যা ইউনিয়নের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানেএ কথা বলেন তিনি। শুভাড্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, কেরানীগঞ্জে ভূমি দস্যু অনেক। শুভাড্যা খাল […]
খুলনায় সড়ক দুর্ঘটনায় রিক্সা চালকের মৃত্যু

খুলনার সোনাডাঙ্গা থানাধীন নুরনগরে বাংলাদেশ বেতার ভবনের সামনে সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম গাজী (রিক্সা চালক) নিহত হয়েছেন। তিনি খুলনা সদর থানার দক্ষিণ টুটপাড়া ছোটখালপাড় এলাকার কুরমান আলী গাজীর ছেলে। সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই জানান, প্রথমে একটি সিএনজি রিক্সাটিকে ধাক্কা দিলে চালক পড়ে যান। এরপর পেছন থেকে আসা সার বোঝাই ট্রাকের নিচে […]
আঠারো মাইলে যুবদল নেতা শামীম হত্যায় স্ত্রী ও শ্যালক গ্রেফতার

খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম হত্যা মামলার রহস্য উদঘাটনে নতুন মোড় এসেছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার আঠারোমাইল এলাকায় নিহত শামীমের নিজ বাড়ি থেকে পুলিশ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক ইমন হোসেন বাদল (১৮)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বৃষ্টি স্বীকার করেন, শামীমকে হত্যার সময় […]
বাগেরহাট,নড়াইলসহ দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।উপ-সচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চলের পুলিশ সুপার […]
৬ জেলায় নতুন ডিসি নিয়োগ: খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

খুলনাসহ দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো—খুলনা, কুষ্টিয়া, পটুয়াখালী, কুড়িগ্রাম, মেহেরপুর ও নেত্রকোণা। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. […]