ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শাহপুর (ডুমুরিয়া): ডুমুরিয়ার রংপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রতাপ বালা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রংপুর রাধা গোবিন্দ আশ্রমে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার রংপুর এলাকার অঘোর বালার পুত্র। ময়না তদন্ত শেষে রবিবার বিকেলে তার মরদেহ থুকড়া বিজলীঘাটা মহাশ্মশানে অন্তোষ্টিক্রিয়া (শেষকৃত্য) সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, প্রতাপ বালা ধর্মীয় কাজে প্রতিদিনের ন্যায় […]
ইনশাআল্লাহ শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ইনশাআল্লাহ শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে।রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে।’ তিনি […]
সিলেটে নৌকাডুবিতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে নৌকাডুবিতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্যের নাম মাসুম বিল্লাহ। তিনি উপজেলার সোনার হাট বিওপি ক্যাম্পে সিপাহি পদে কর্মরত ছিলেন। জানা গেছে, শনিবার গোয়াইনঘাট উপজেলার […]
কলাপাড়ায় জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির “অ্যাঞ্জেলফিশ”

নিজস্ব সংবাদদাতা,কলাপাড়া পটুয়াখালী: বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে সম্রাট অ্যাঞ্জেলফিশ নামের একটি বিরল প্রজাতির মাছ। (৪ আগস্ট) কলাপাড়া উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আনোয়ার মাঝির জালে মাছটি ধরা পরে। রবিবার সকালে মহিপুরে বন্দরে নিয়ে আসলে মাছটিকে দেখতে মৎস্য বন্দরে হইচই শুরু হয়ে যায়। এটিকে অনেকের কাছে এ্যাকুরিয়াম ফিশ নামেও পরিচিত। রঙিন ও দৃষ্টিনন্দন সামুদ্রিক মাছ। যা […]
মঙ্গলবার থেকে মিলবে নতুন ডিজাইনের ১০০ টাকার নোট

মঙ্গলবার থেকে বাজারে আসছে ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।এর আগে একই সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট প্রচলনে এসেছে। বাকি মূল্যমানের নোটও পর্যায়ক্রমে চালু করা […]
‘জিরো রিটার্ন’ দাখিল বেআইনি, সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড: এনবিআর

‘জিরো রিটার্ন’ নামে আয়কর রিটার্ন দাখিলের কোনো বিধান নেই এবং শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন জমা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এমন তথ্য গোপন করলে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল […]
গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারে খুবি শিক্ষার্থীদের ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা

দীর্ঘদিনের দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করে এর নাম ঘোষণা করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা ‘শহীদ মীর মুগ্ধ হল’। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিলসহ খামারের কার্যালয়ে যান। সেখানে সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারীদের ১০ মিনিটের সময় দিয়ে ভবন ছাড়তে বলেন তারা। কর্মকর্তারা চলে […]
লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে, সেগুলো উদ্ধারের জন্য আমরা একটি সার্কুলার দিচ্ছি। পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে তাকে কত […]
খুলনার ডুমুরিয়ায় ৩৭৫ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে সার মজুদ ও কৃষকদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি না করার অভিযোগে দুই খুচরা বিক্রেতাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে চুকনগর বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে যতিন কাশেম রোডের বাদামতলা মোড়স্থ মেসার্স জালাল ট্রেডার্সে ২৮০ বস্তা […]
নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা

আগামী ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি-ওয়্যার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার।রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। বার্তায় জানানো হয়, শনিবার (০৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভায় এ নিয়ে […]