কালীগঞ্জে নদী-খালে-বিলে অবৈধ চায়না দুয়ারী জাল, হুমকির মুখে দেশীয় প্রজাতির মাছ

মানিক ঘোষ, কালীগঞ্জ (ঝিনাইদহ): বর্ষায় চারিদিকে থৈ থৈ করছে পানি। মাঠ- ঘাট বিল-বাওড় ডুবে একাকার। ভেসে গেছে চাষের পুকুরের ছোট পোনাসহ রেনু মাছও। এসব মাছ ধরতেই এক শ্রেনীর মানুষেরা ব্যবহার করছে জলজ পরিবেশ বিধ্বংসী চায়না দুয়ারী জাল। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নদী, খাল-বিলে এখন চায়না দুয়ারী, কারেন্ট জাল বা ফাঁস জালে সয়লাব। এ চায়না দুয়ারী বা […]
মোরেলগঞ্জে নিয়ম নীতির তোয়াক্কা না করে সার কীটনাশক বিক্রির অভিযোগ

নজরুল ইসলাম শরীফ, মোরেলগঞ্জ: সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন স্থানে সার ও কীটনাশক বিক্রির অভিযোগ পাওয়া গেছে ব্যবসায়ীর বিরুদ্ধে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারে কৃষি অধিদপ্তর কর্তৃক লাইসেন্সকৃত ২ বছর মেয়াদের কীটনাশক বিক্রয়ের ৫ জন খুচরা ডিলার থাকলেও এদের মধ্যে অনেকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। তারা নতুন করে নবায়ন […]
জীবননগরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে গোসল করার সময় পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ১২টার দিকে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদীতে গোসল করার সময় ওই দু’শিশুর মৃত্যু হয়। মৃতরা হলেন, মুক্তারপুর গ্রামের ঈদগাহ পাড়ার মো. সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) এবং মো. জুয়েল মিয়ার ছেলে মো. জুনায়েদ হোসেন (৭)। মৃত দু’জনই কুলতলা সরকারি […]
বাধালে জমে উঠেছে আগাম সুপারি হাট

শুভংকর দাস বাচ্চু, বাধাল(কচুয়া): কচুয়ার বাধালে জমে উঠেছে আগাম উঠতি কাঁচা-পাকা সুপারি হাট। বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক সংলগ্ন ঐতিহ্য বাধাল হাট। বাগেরহাট জেলার অন্যতম বৃহৎ সুপারির হাট। সপ্তাহে দু‘দিন রোববার ও বৃহস্পতিবার বসে এ হাট। বাধাল অঞ্চল লবণ ও মিষ্টি পানির সংমিশ্রিত এলাকা যার কারণে এখানকার সুপারি খেতে সুস্বাদু হওয়ায় দেশের উত্তর অঞ্চলের জেলাগুলিতে চাহিদা বেশি যা […]
শেষ হলো খুলনার বৃক্ষমেলা: সাতাশ দিনে ৬০ লক্ষাধিক টাকার গাছের চারা বিক্রি

স্টাফ রিপোর্টার: খুলনা সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ড সংলগ্ন মাঠে মাসব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা গতকাল রবিবার শেষ হয়েছে। বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মেলার ইতি ঘটে। এর আগে গত ৭ জুলাই থেকে মেলা শুরু হয়। এবারের মেলায় ২ আগষ্ট পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৬০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছের চারা। ‘পরিকল্পিত বনায়ন […]
খুমেক হাসপাতালের সিটি স্ক্যান মেশিন ১০দিন বন্ধ, স্বাস্থ্যসেবা ব্যাহত

স্টাফ রিপোর্টার: বিগত ১০দিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন নষ্ট হয়ে থাকায় সেখানকার সেবা ব্যাহত হচ্ছে। ভর্তি রোগী কিংবা বহি:বিভাগের জটিল রোগীদের সিটি স্ক্যান একটি গুরুত্বপূর্ণ টেস্ট হলেও খুমেক হাসপাতালের দু’টি মেশিনই নষ্ট হয়ে পড়ে থাকায় রোগী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে স্ট্রোকের রোগীদের জন্য সিটি স্ক্যান করেই চিকিৎসকরা ব্যবস্থাপত […]
দৌলতপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে শওকত রহমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ১৩ ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ডুবুরি দল। এরআগে শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় পুকুরে ডুবে ওই যুবক নিখোঁজ হয়। মৃত শওকত রহমান একই এলাকার […]
দৌলতপুরে ঘের ব্যবসায়ী আলামিনকে গলা কেটে হত্যা

নগরীর দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়ায় রবিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৮ টার সময় আলামিন (৪০) নামে এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহত আলামিন দৌলতপুর থানার মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার শাহেদ আলীর পুত্র। তিনি খানজাহান আলী থানাধীন সোনালী জুট মিলস কেডিএ আবাসিকের পাশবর্তী মাঠে মাছের […]
দৌলতপুরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষের মৃত্যু: ২৪ লক্ষ টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা,(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুই কৃষকের বাথানের ১১টি মহিষ মারা গেছে। আজ রোববার ভোররাতে উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার-খারিজারথাক মাঠের পদ্মারচরে এ ঘটনা ঘটে। চিলমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. নুরুজ্জামান জানান, পদ্মার উত্তরপাড় এলাকার পদ্মারচরে মহিষের বাথান নিয়ে সেখানে মহিষের রাখালরা অবস্থান করছিল। আজ ভোররাত ৪টার দিকে মুষলধারে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। বজ্রপাতে বাংলাবাজার-খারিজারথাক […]
কলাপাড়ায় বসত বাড়িতে ডাকাতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসত বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত দুইটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে এ ঘটনা ঘটে। আবদুস সোবাহান ও তার স্ত্রী খুকি বেগম বলেন, সংঘবদ্ধ ডাকাতদল ওই ঘরের প্লাষ্টিকের দরজা থেকে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের হাত, পা ও মুখ বেঁধে প্রায় […]