নগরীতে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ১

স্টাফ রিপোর্টার: নগরীর খুলনা থানাধীন ব্রাদার্স ক্লাবের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা টিটু বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত করেছে। বুধবার(২৩ জুলাই) বিকেলে ব্রাদার্স ক্লাবের সামনের মাঠে এ ঘটনা ঘটে। আহত টিটুর পিতার নাম তমিজ উদ্দিন বিশ্বাস। তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকাল ৫টার দিকে ব্রাদার্স […]
১৮ জেলেকে জীবিত উদ্ধার করল বাংলাদেশ নৌবাহিনী

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে ভেসে থাকা ‘হাবিবা’ নামক একটি মাছ ধরার ট্রলার এবং তাতে থাকা ১৮ জন বিপদগ্রস্ত জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ নিয়মিত টহলের সময় মহেশখালী থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমে ভাসমান অবস্থায় ট্রলারটি দেখতে পায়। জাহাজটি ট্রলারের […]
এসএসসি দাখিল সমমান’২৫ ফলপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে খুলনা মহানগর শিবিরের শিক্ষা সফর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ একঝাঁক শিক্ষার্থীদের নিয়ে এক শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষা সফরের গন্তব্য ছিল ঐতিহাসিক বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং খান জাহান আলী (রহ.) মাজার। সফরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। তিনি বলেন, […]
মোরেলগঞ্জে ভাঙনের আতংকে নির্ঘুম রাত কাটছে শত শত পরিবারের

হুমকির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয় এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট): কবে হবে বেড়িবাঁধ, পানগুছি নদীর অব্যাহত ভাঙন তো থামছে না। বছরের পর বছর শুনে আসছি বেড়িবাঁধ হবে। আবারও বাড়িঘর তৈরি করে ছেলে মেয়ে নিয়ে মাথা গোঁজার ঠাই হবে। এ রকম আশায় বুক বেঁধে স্বপ্ন বুনছেন বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের দিনমজুর জসিম বিশ^াসের স্ত্রী […]
চিত্রার ভাঙনে তেরখাদায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভসহ অসংখ্য স্থাপনা হুমকিতে, নড়েচড়ে বসেছে প্রশাসন

ভ্রাম্যমান প্রতিনিধি,তেরখাদা (খুলনা): চিত্রা নদীর ভাঙনে তেরখাদায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, ঐতিহাসিক ডাকবাংলো ও থানা ভবনসহ একাধিক স্থাপনা হুমকিতে পড়েছে।বিষয়টি নিয়ে দৈনিক পূর্বাঞ্চলে ২১ জুলাই “চিত্রা নদীর ভাঙ্গনে হুমকির মুখে তেরখাদার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, সরকারি স্থাপনা সহ বহুঘরবাড়ি”শিরোনামে সংবাদ প্রকাশের পর তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বুধবার (২৩ জুলাই) ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন […]
আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের করনীয় কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘রূপান্তর’-এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার […]
‘আমার হৃদয় ভেঙে গেছে বাংলাদেশের মানুষদের জন্য’: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক বার্তা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শোক বার্তাটি প্রকাশ করেছেন তিনি। আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘ঢাকায় একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানার পর আমার হৃদয় ভেঙে গেছে বাংলাদেশের মানুষদের জন্য। বহু মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছে আরও […]
গোপালগঞ্জে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে রেললাইন থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গোপালগঞ্জ রেলস্টেশন মাস্টার রত্মা বৈদ্য জানান, ‘সকালে এক স্টাফের মাধ্যমে রেললাইনে লাশ পড়ে থাকার খবর পাই। পরে পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার।’ গোপালগঞ্জ সদর থানার এএসআই জহিরুল ইসলাম বলেন, ‘তাকে কেউ হত্যা করে […]
ঝিনাইদহে বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ অভিযান চালায় ৫৮ বিজিবি। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১১টায় সামন্তা বিওপির টহল দল নিশ্চিন্তপুর গ্রামের মাঠের জুলু মিয়ার পাট ক্ষেতের পাশে সন্দেহজন বস্তু দেখতে পায়। পরে […]
বেনাপোল সীমান্তে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ আজাদ (৩৩)-কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আব্দুস সামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টা মামলা রয়েছে। আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা […]