নেত্রকোনার দুর্গাপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে শোবার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে উপজেলার চকলেংগুরা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দম্পতি হলেন চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) এবং তার স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। পেশায় রাজমিস্ত্রি ছিলেন সোহাগ। পুলিশের ভাষ্য, প্রায় তিন বছর আগে সোহাগ […]
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর, আবারও পুলিশের হাতে আটক কণ্ঠশিল্পী নোবেল

মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। উবার চালক […]
যশোরের ঝিকরগাছায় সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতা আটক

যশোরের ঝিকরগাছায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের ২ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী। থানা-পুলিশ সূত্রে জানা যায়, পৃথক দুটি অভিযানে নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত সিদ্দিক হোসেনের ছেলে নির্বাসকুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান […]
আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ রবিবার সকালে কড়া নিরাপত্তায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জন, কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসানসহ ১৪ জন, কাশিমপুর কারাগার থেকে সাবেক […]
দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যাবে না: কাজী শিপন

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি: আইন শৃংখলা পরিস্থিতি চরম অবনতি, দেশ বিরোধী ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় নব্বইরশী বাসষ্ট্রান্ডে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী […]
ভোলার মনপুরায় নৌবাহিনীর অভিযানে সত্তর লক্ষ মিটার অবৈধ জালসহ শিশু বলাৎকারকারী গ্রেফতার

ভোলা, ১৯ জুলাই ২০২৫: দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ভোলার মনপুরায় পরিচালিত অভিযানে নৃশংসভাবে শিশু বলাৎকারকারীকে গ্রেফতার ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌবাহিনী। গত ২৮ জুন ২০২৫ তারিখে মনপুরা উপজেলার এক ছোট ছেলেকে স্থানীয় জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) কৌশলে নির্মমভাবে বলৎকার করে।ভুক্তভোগীর মা গত […]
খুলনায় বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের, একজন লাইফ সাপোর্টে

খুলনা মহানগরীর বয়রা এলাকার পূজা খোলা এলাকায় বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরও একজন খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বয়রা সেরের বাজার এলাকার আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা […]
গোপালগঞ্জে আবারও বাড়ল কারফিউয়ের সময়সীমা

গোপালগঞ্জে আবারও বাড়ানো হয়েছে কারফিউয়ের সময়সীমা। আগামীকাল সকাল পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ থাকবে। শনিবার (১৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, আজ রাত ৮টা থেকে আগামীকাল (রোববার) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এর আগে গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা […]
যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে: মির্জা ফখরুল

যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে। তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানাই।শনিবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, যতদিন যাচ্ছে পরিস্থিতি […]
যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন-২০২৫ সম্পন্ন

যশোর জেলা জমঈয়তে আহলে হাদীস আয়োজিত বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ আজ শনিবার সকাল ১০টায় যশোর শহরের তাঁতীপাড়া রোড, নীলগঞ্জ এলাকায় অবস্থিত বকচর আহলে হাদীস জামে মসজিদ প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। এই কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন যশোর জেলা […]