প্লাস্টিক বোতলে মদ বাজারজাতকরণের বিরুদ্ধে আদালতে রিট

চুয়াডাঙ্গার দর্শনাস্থ ক্যারু এন্ড কোম্পানি লিমিটেডকে প্লাস্টিক বোতলে মদ বাজারজাতের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে উচ্চ আদালতে রিট দায়ের হয়েছে। রিটের শুনানির পর আদালত নোটিশ জারি করে সংশ্লিষ্টদের জবাব দিতে নির্দেশ দিয়েছে। কিন্তু কোম্পানিটি রিট উপেক্ষা করে এখনও প্লাটিকের বোতলে মদ বাজারজাত করছে বলে রিটকারী অভিযোগ করেছেন। রিটটি দায়ের করে খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. […]
জামায়াতে ইসলামীর সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা আমীর নিহত

খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবু সাঈদ ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রাবিরতিতে থাকা একটি বাসের পেছনে রয়েল পরিবহনের একটি দ্রুতগতির বাস ধাক্কা দেয়। এ সময় […]
টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন : রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন ‘টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন।’ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূতি পালনে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। সরাইল উপজেলা বিএনপি ও […]
গোপালগঞ্জে এনসিপি হামলার পর নদীপথে টহল জোরদার করলো কোস্ট গার্ড ও নৌবাহিনী

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে, এবং সেই অভিযানের অংশ হিসেবে নদীপথে বিশেষ টহল শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এবং নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট সাজ্জাদ। লেফটেন্যান্ট কমান্ডার […]
জামায়াতের মহাসমাবেশকে সফল করতে মোরেলগঞ্জে লঞ্চযোগে কর্মীদের ঢল

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুথানের সংঘটিত গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সমাবেশকে সফল করতে বাগেরহাটের মোরেলগঞ্জে নেতাকর্মীদের ঢল। সমাবেশকে কেন্দ্র করে এ উপজেলার জামায়েত ইসলামীর প্রায় আড়াই হাজার নেতাকর্মী লঞ্চযোগে নৌ পথে যাত্রা করেন। […]
মনিরামপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২৪’র রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে ১১টায় মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা মাধ্যমিক শিক্ষা […]
খুলনায় মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

বাংলাদেশ সরকারের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের অংশ হিসেবে খুলনা মহানগরের নূরনগর এলাকায় অবস্থিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য নাগরিক […]
পাইকগাছা হাসপাতালে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মারামারি: ভীতিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাভাব, অব্যবস্থাপনা ও রোগীর স্বজনদের অসংবেদনশীল আচরণের মধ্যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে হাসপাতালে বারান্দায় চিকিৎসাধীন এক বৃদ্ধা রোগী তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ দেখে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে চিকিৎসক। নিহত নারীর নাম খুকুমনি বেগম (৭৫)। তিনি পাইকগাছা উপজেলার আরাজী ভবানীপুর […]
কুয়েটের অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা, অভিভাবকদের স্মারকলিপি ইউজিসিতে

টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি চরম উদ্বেগে পড়েছেন তাদের অভিভাবকরা। এই অচলাবস্থা নিরসনে এবং দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুয়েট গার্ডিয়ান ফোরাম, ঢাকা। বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি […]
যশোরের অভয়নগরের তরিকুল হত্যা মামলার ৫ আসামি আটক, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

যশোরের অভয়নগরের আলোচিত কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মিন্টু গাজী, মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের হাসানুর রহমান, অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বিল্লাল হোসেন খাঁ, একই গ্রামের […]