সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় পাঁচ জেলে আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চর এলাকার মানিক খালি খালে অবৈধভাবে মাছ ধরার সময় দুইটি নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১৫ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয়। বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমারের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল মানিক খালি এলাকায় অভিযান চালায়। এ সময় […]
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে রক্তাক্ত সংঘর্ষ: তিনজন নিহত, গুলিবিদ্ধ ৯

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে ভয়াবহ হামলা ও সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৯ জন। ঘটনার পর জেলা শহরে চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিহতরা হলেন দীপ্ত সাহা (২৫) ও রমজান কাজী (১৮)। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস জানিয়েছেন, […]
গোপালগঞ্জে এনসিপির সভা ঘিরে সংঘর্ষ: কারফিউ জারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ, গুলি ও প্রাণহানির পর সরকার রাত ৮টা থেকে কারফিউ জারি করেছে। সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং ৯ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় “গোপালগঞ্জ শহরে আজ (১৬ জুলাই) রাত ৮টা থেকে পরদিন (১৭ জুলাই) […]
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) বিকালে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।পোস্টে লেখা হয়েছে “গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।” তারা আরও জানায়, “সারা দেশের […]
রামপাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মান কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা

নির্মান কাজ শেষ না হওয়ার আগেই জনবল নিয়োগ বাগেরহাটের রামপালে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মান কাজ শেষ না হওয়ার আগেই জনবল নিয়োগ দেয়া হয়েছে। তারা এক বছর ধরে বসেই বেতন- ভাতা নিচ্ছেন। নির্মাতা প্রতিষ্ঠান নয় বছরে দফায় দফায় সময় বাড়িয়ে ৬০ ভাগ কাজ শেষ করে এক বছর ধরে লাপাত্তা রয়েছে। বাগেরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি সুত্র […]
কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুখবর, আর্থিক ক্ষমতা পেলেন ইউজিসি পরিচালক জামিনুর

প্রায় পাঁচ মাস ধরে ক্লাস পরীক্ষা বন্ধ তিপ্পান্ন দিনের মাথায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা সুখবর পেলেন। অবশেষে ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত একজনের ওপর আর্থিক ক্ষমতা দেওয়া হলো। এমন সুখবর দিয়ে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পত্র জারি করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান পেলেন […]
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন, ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বিবিসিকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান। পুলিশ জানায়, অন্তত ৪০-৫০ জনের একটি […]
করোনা ও ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক সচেতনতাই প্রধান অস্ত্র: খুলনা বিভাগীয় কমিশনার

“করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে, আর এ ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক নেতৃত্বকে সক্রিয় করতে হবে” এমন আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইমাম, পুরোহিতসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রচারের মাধ্যমে মানুষের মননে স্বাস্থ্যবিধি ও […]
বাগেরহাটের শরণখোলায় ব্রিধান ১০৬ এর প্রদর্শনী পরিদর্শন: দুর্যোগেও আশার আলো

সাম্প্রতিক অতিবৃষ্টিতে ডুবে গেছে দেশের অধিকাংশ আউশ ধানের জমি। তবে ব্যতিক্রম দেখা গেল বাগেরহাটের উপকূলীয় উপজেলা শরণখোলায়। জোয়ার-ভাটা প্রবণ এলাকার জন্য উপযোগী এবং জলাবদ্ধতা সহনশীল ব্রিধান ১০৬ জাতের ধান সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এ যেন দুর্যোগের মধ্যেও এক আশার প্রতীক। মঙ্গলবার (১৫ জুলাই) শরণখোলা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পার্টনার প্রকল্পের যৌথ উদ্যোগে […]
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান’ এবং তৎকালীন ভয়াবহ ‘জুলাই হত্যাযজ্ঞ’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়েছে পোস্টারিং এবং চিত্র প্রদর্শনী। এসব আয়োজনের মধ্য দিয়ে বিচার দাবিকে আরও বেগবান ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে শিক্ষার্থীরা ও সংশ্লিষ্ট বিভাগসমূহ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন […]