পনেরো বছরেও হয়নি সংস্কার, তেরখাদার রামমাঝি আড়ফাঙ্গাসিয়া রাস্তাটির বেহাল দশা

5 13

রাসেল আহমেদ,তেরখাদা (খুলনা): মাত্র ২ কিলোমিটার দীর্ঘ রামমাঝি থেকে আড়ফাঙ্গাসিয়া ব্রিজ পর্যন্ত সড়কটি আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ ১৫ বছর ধরে সংস্কারের অপেক্ষায় পড়ে রয়েছে। ইটের সলিং (এইচবিবি) দিয়ে নির্মিত রাস্তাটি আজ রীতিমতো জনদুর্ভোগের আরেক নাম। বর্তমানে রাস্তাজুড়ে দেখা দিয়েছে বড় বড় গর্ত আর কাদার স্তূপ। বর্ষা মৌসুমে […]

বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস বন্ধ, কোটি কোটি টাকার আমদানি পণ্য ঝুঁকিতে

4 13

ভারীবর্ষণে শেডে জমা হয়েছে পানি গত দুই দিনের ভারী বর্ষনে বেনাপোল বন্দর এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্দর অভ্যন্তরের অনেক স্থানে হাটু পানি জমায় পণ্য খালাস প্রক্রিয়া মারাত্বকভাবে ব্যহত হচ্ছে।বন্দরের শেডে পানি ঢুকায় কোটি কোটি টাকার আমদানি পণ্য নষ্টের ঝুঁকিতে রয়েছে।যানবাহন ও নিরাপত্তাকর্মীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বন্দরের ৯, ১২, ১৫, ১৬ ও ১৮ নম্বর সেডে […]

দৌলতপুরে মাহবুব মোল্লা হত্যা মামলায় আরও এক যুবক গ্রেপ্তার

3 13

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলায় দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. আলাউদ্দিন (২২)। তিনি দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা, পিতা নুরুল ইসলাম। পুলিশের দাবি, মাহবুব হত্যা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আলাউদ্দিন ও এর আগে গ্রেপ্তার হওয়া মো. সজলের। রোববার রাত সাড়ে ১২টার দিকে আলাউদ্দিনকে […]

উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ সৃষ্টি, সারাদেশে আবারও বর্ষণমুখর আবহাওয়া

2 12

সিলেট-চট্টগ্রামে ভূমি ধসের আশংকা, ডুবুডুবু দক্ষিণাঞ্চলের অসংখ্য ঘের-পুকুর আষাঢ় বিদায়ের শেষ দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট স্থল নি¤œচাপের প্রভাবে উপকূলসহ দেশের সব এলাকায় আবারও টানা বর্ষণ শুরু হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বর্ষণমুখর। এ অবস্থা আরও দুদিন থাকতে পাওে বলে সম্ভাবনা রয়েছে। এদিকে প্রবল বর্ষণের কবলে পড়েছে চট্টগ্রাম ও সিলেটসহ দেশের উত্তর-পূর্ব […]

আফিল গেটে ট্রেন-ট্রাক সংঘর্ষে একজন নিহত, খুলনা-ঢাকা সুন্দরবন ট্রেন আড়াই ঘন্টা বিলম্ব

1 13

খুলনা মহানগরীর আফিল গেটে ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজন নিহত ও অন্তত: ৩০জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রায় আড়াই ঘন্টা বিলম্বে ছাড়ে। এছাড়া খুলনা-যশোর ও যশোর-মোংলা সড়কের যান চলাচলও বন্ধ হয়ে যায়। রাত ১২টার পর দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে খুলনা স্টেশনে নেওয়ার […]

পাইকগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে জনজীবন: কৃষি-ঘের-নার্সারিতে কোটি টাকার ক্ষতি

14 7

খুলনার উপকূলবর্তী উপজেলা পাইকগাছায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানির নিচে তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, এমনকি উপজেলা কৃষি অফিস ও আদালত চত্বরও। অল্প সময়ের প্রবল বর্ষণেই জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। কৃষি, মৎস্য ও নার্সারি খাতে দেখা দিয়েছে কোটি টাকার ক্ষতির আশঙ্কা। উপজেলার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও […]

অস্ত্রের মুখে অপহরণ, মারধর আর চাঁদার দাবি: খুলনায় খাদ্য পরিদর্শকের বিভীষিকাময় অভিজ্ঞতা

13 8

অস্ত্রের মুখে অপহরণ, ঝুপড়ি ঘরে আটকে রেখে নির্মম মারধর এবং তিন লাখ টাকার বেশি চাঁদার দাবি এমন এক ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন খুলনার খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার। রোববার সন্ধ্যায় খুলনা শহরের চার নম্বর ঘাট এলাকা থেকে তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহরণের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর, গভীর রাতে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি […]

জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া : উপদেষ্টা রিজওয়ানা হাসান

12 9

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া। তিনি বলেন, ন্যায়বিচার, যথাযথ স্বীকৃতি ও দায়িত্ব পালনের মাধ্যমেই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে। শহীদ পরিবারগুলোকে সম্মান জানানো, আহতদের তালিকা চূড়ান্ত করে ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় বাহিনীর হাতে নাগরিক হত্যার […]

মনিরামপুরে ছোট ভাইয়ের হাতে খুন হলেন বিএনপি নেতা

11 8

যশোরের মনিরামপুর উপজেলায় পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নান (৫৫)। গত শনিবার বিকেলে গুরুতর জখম হওয়ার পর রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের এজহার মোড়লের ছেলে এবং […]

এক দশকের অগ্রযাত্রা পেরিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

10 9

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা করে এগিয়ে চলেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)। কৃষিনির্ভর এই দেশের অর্থনীতিকে গতিশীল করতে দক্ষ মানবসম্পদ তৈরির প্রত্যয়ে ২০১৫ সালের ১৪ জুলাই যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। গৌরবের ১০ বছর অতিক্রম করে বিশ্ববিদ্যালয়টি আজ পদার্পণ করেছে ১১তম বছরে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা […]