তেরখাদায় আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, আদালতে আত্মসমর্পণকারী ১৫ আসামি কারাগারে প্রেরণ

তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে পুলিশের উপর সংঘবদ্ধ হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ১৫ জন আসামি গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করলে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুন দুপুরে তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই-নিঃ) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ একটি মারামারি মামলার আসামিদের ধরতে বারাসাত […]
ইউক্রেনে রাতভর রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এতে কমপক্ষে ২ জন নিহত ও ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলায় শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। কিয়েভের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু […]
বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, হাজার কোটি টাকার পণ্যহানির শঙ্কা

বৈরী আবহাওয়ার কারণে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের বিভিন্ন স্থান পানিতে ডুবে গেছে। দ্রুত পানি নিষ্কাশন না হলে হাজার হাজার কোটি টাকার পণ্য ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি বেনাপোল রেলওয়ে নির্মাণের কাজের জন্য বন্দরের পানি নিষ্কাশনের মূল কালভার্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলেই এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বুধবার সকালে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকরা জলাবদ্ধতার […]
কেশবপুরে জলাবদ্ধতার আশঙ্কা, খনন প্রকল্প হাতে নিয়েছে পাউবো

হরিহর নদী কচুরিপনায় ভরে গেছে আব্দুল হাই সিদ্দিকী, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলা সদর ও আশপাশের গ্রামগুলো বর্ষার শুরুতে জলাবদ্ধতার শঙ্কায় দিন গুনছে স্থানীয়রা। এর মূল কারণ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হরিহর নদী কচুরিপনায় প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে। ৪১ কিলোমিটার দীর্ঘ হরিহর নদীর প্রায় ৩৫ কিলোমিটার খননের প্রয়োজনীয়তা চিহ্নিত […]
পাইকগাছায় ৪ হাজার ঘের ও পুকুর ভেসে গেছে, মোংলা বন্দরে পণ্য খালাস বন্ধ ছিল

খুলনা জেলার বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত বিল ডাকাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত খুলনায় টানা ভারী বৃষ্টিপাত আর নদীর পানি বৃদ্ধির কারণে জেলার বিভিন্ন উপজেলা ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডুমুরিয়া ও পাইকগাছা। কয়রা, তেরোখাদা, রূপসা ও দিঘলিয়াও রয়েছে ক্ষতিগ্রস্থের তালিকায়। চলতি বর্ষণে পাইকগাছা উপজেলার প্রায় ২ হাজার ৮৫০টি চিংড়ি ঘের এবং ৯০০টি পুকুর […]
খুলনার সাবেক মেয়র খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। তাদের দুই জনের বিরুদ্ধে সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে দায়ের […]
মোরেলগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যহতি প্রদান

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এইচএসসি পরীক্ষা (২৩৬) সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেনকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার কারনে অব্যহতি প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বুধবার ৯ জুলাই স্বাক্ষরিত এক পত্রে (যার স্বারক নং-পনি/পিএ-১০৭৭) […]
ঝিনাইদহে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান নামের দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ডাকাততলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা।কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে শফিকুল ইসলাম তার […]
বাগেরহাটের হামকো গ্রুপে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ৯

বাগেরহাটে হ্যামকো কোম্পানির প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাষ্ট্রিজের ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির সাথে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে, ১০টন এ্যালুমিনিয়াম বার, এক টন তামা ও আড়াই টন তামার তার উদ্ধার করা হয়। যার মূল্য এক কোটি ২ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা এলাকার মৃত […]
‘আল্লাহর আইন ও সৎ শাসনের’ আহ্বান মহানগর আমীরের

আসন্ন ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখা প্রস্তুতি সভা ও ইউনিট প্রতিনিধি সম্মেলন করেছে। আজ বুধবার (৯ জুলাই) সকালে দৌলতপুর ও আড়ংঘাটা থানার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন,“আল্লাহর আইন ও […]