ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে

খুলনায় সাংবাদিকদের সাথে মতবিমিনয়কালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিলো বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। আমরা চাই বাংলাদেশে সত্যিকার গণতান্ত্রিক ট্রানজিশান হোক। জনগণের ম্যান্ডেটে যারাই ভোটে জিতবে তারাই ক্ষমতা গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের সবচাইতে ভালো নির্বাচন উপহার দেওয়া […]
খুমেক হাসপাতালে ডেঙ্গু ও করোনার ভর্তি রোগী বাড়ছে

করোনা ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে খুলনায়। গতকাল শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে এ বছর মোট পাঁচজনের করোনা শনাক্ত হলো। বর্তমানে খুমেক হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে উল্লেখ করে ফোকাল পার্সন ও হাসপাতালের আরএমও ডা: খান আহমেদ ইশতিয়াক বলেন, এর মধ্যে গত ২৪ ঘন্টায়ই […]
বুড়িগঙ্গায় পড়ে নিখোঁজের ৫ দিন পর মিলল যুবকের লাশ

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। পরে লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগ থেকে তার আইডি কার্ড ও মোবাইল নম্বর পাওয়া যায়। সেখান থেকে জানা যায ওই যুবকের নাম মো. রাব্বি। আজ শনিবার (২৯ জুন) বিকালে বুড়িগঙ্গা নদীর হাসনাবাদ ইলিশা কার্নিভাল ফেড়িগাটের সামনে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। […]
কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে প্রেস সচিব অবরুদ্ধ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমকে খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। শনিবার (২৮ জুন) বিকেলে প্রেস সচিব সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে খুলনা প্রেস ক্লাবে এলে এ ঘটনার সূত্রপাত ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস সচিব ক্লাবে প্রবেশ করার কিছুক্ষণ পরই আন্দোলনকারীরা ক্লাব ভবনে […]
মুন্সীগঞ্জে গোলাপ জলে গোসল করে দল ছাড়লেন আ. লীগ নেতা

মুন্সীগঞ্জে সদর উপজেলায় আলী হোসেন মৃধা (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতা গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলা বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রামে নিজ বাড়ির উঠানে গ্রামবাসীর সামনে তিনি এমন কাণ্ড করেন। আলী হোসেন মৃধা বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের […]
দিনাজপুরে দশ হাজার টাকার জন্য বন্ধুকে খুন

মাত্র ১০ হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা করেছে আরেক বন্ধু। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায়। বন্ধু সাধক চন্দ্র রায়কে (২৫) হত্যার স্বীকারোক্তি দিয়েছে মনোদ্বীপ রায় (২৫) ওরফে মম। তারা একে অপরের ঘনিষ্ট বন্ধু ছিল। আজ শনিবার (২৮ জুন) আসামির স্বীকারোক্তির প্রেক্ষিতে, নিহত সাধক চন্দ্র রায়ের ব্যবহৃত মোটরসাইকেলটি সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ঈশানিয়া ইউনিয়ন […]
খুলনায় কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে ঘেরাও ও অবরোধ অব্যাহত

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে লাগাতার অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।শনিবার (২৮ জুন) বেলা ৩টা থেকে আন্দোলনকারীরা কেএমপির সামনের খানজাহান আলী রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শহরের গুরুত্বপূর্ণ এই সড়কে ব্যাপক […]
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার (২৭ জুন) ইসরায়েলি বাহিনীর দিনভর হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭৪ জন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ৩৩১ পৌঁছেছে। আর […]
ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তীব্র সমালোচনা করেছেন। এ ছাড়া তিনি জানিয়েছেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। ট্রাম্প আরো বলেন, তেহরান যদি ‘উদ্বেগজনক মাত্রায়’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র ফের ইরানে বোমা হামলার কথা বিবেচনা করবে।এই প্রতিক্রিয়া এসেছে ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘর্ষের […]
ফের আসছে নতুন শিক্ষা কারিকুলাম, পাঠদান শুরু ২০২৭ সালে

দেশের শিক্ষাব্যবস্থায় ফের আসছে নতুন কারিকুলাম। ২০২৭ সালে এ কারিকুলাম বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রথমে ষষ্ঠ শ্রেণিতে এ কারিকুলাম চালু করা হবে। পরে ধাপে ধাপে চালু করা হবে অন্য শ্রেণিতেও। তবে নতুন কারিকুলাম প্রণয়নের বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। দেশে রাজনৈতিক সরকার না থাকায় কারিকুলামে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে বা কোন পদ্ধতি প্রবর্তন […]