আমরা যুক্তরাষ্ট্রের মুখে জোরালো চড় মেরেছি: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের মুখে জোরালো চড় মেরেছি। ইরানের প্রতি “আত্মসমর্পণের” দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো ব্যক্তির মুখে শোভা পায় না।’ ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের দুদিন পর এক ভিডিও বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা এ কথাগুলো বলেন। ভিডিও বার্তায় তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জয়’ লাভ করায় ইরানি জনগণকে অভিনন্দন জানান।ভিডিওতে আয়াতুল্লাহ […]
ফরিদপুরে জেলের বৈঠার আঘাতে নদীতে পড়ে জেলে নিখোঁজ

ফরিদপুরে মাছ ধরার সময় শৌখিন খান (৩৮) নামের এক মৎস্যজীবী জব্বার মোল্যা (৩৭) নামের অপর মৎস্যজীবীর বৈঠার আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ২টা পর্যন্ত নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়েও নিখোঁজ শৌখিনের সন্ধ্যান পায়নি বলে জানা গেছে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর জেলার মধুখালী ও বোয়ালমারী […]
‘বাংলাদেশি আন্টিদের’ ধন্যবাদ জানালেন নিউইয়র্কে ইতিহাস গড়া জোহরান মামদানি

৩৩ বছর বয়সী জোহরান মামদানি এ বছর নভেম্বরে নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ জুন অনুষ্ঠিত বাছাইপর্বের নির্বাচনে তিনি নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোসহ প্রায় এক ডজন প্রার্থীকে পরাজিত করে রীতিমতো ইতিহাস গড়েছেন। সরকারিভাবে ফলাফল পেতে আরও দিন দুয়েক লাগবে, তবে তাঁর বিজয় নিয়ে […]
প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় বসতে পারেননি ১৭ এইচএসসি শিক্ষার্থী

জামালপুরে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি পৌর এলাকার দড়িপারায় অবস্থিত প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পেরে কলেজটি মূল ফটকের সামনে অবস্থান নেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যঅন্ড কলেজের ১৭ শিক্ষার্থী পরীক্ষার প্রবেশপত্রের জন্য গতকাল বুধবার রাত ২টা পর্যন্ত অপেক্ষা করেন। […]
খুলনা শিপইয়ার্ডে নব-নির্মিত ০৩টি ডাইভিং বোট কমিশনিং করলেন নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ০৩টি ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙ্গা বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো। আজ বৃহস্পতিবার (২৬-০৬-২০২৫) খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোটসমূহের অধিনায়কগণের নিকট কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি […]
মেহেরপুরে বোমা ফাটিয়ে গণডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা সড়কে বোমা ফাটিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন এবং মোটরসাইকেল লুট করে নেয়। বুধবার (২৫ জুন) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ভুক্তভোগীরা জানান, গাংনী উপজেলার গোহাটপাড়া এলাকার আরিফুল ইসলাম ও কাষ্টদহ গ্রামের মো. শিশির […]
যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল হকের ছেলে মিলন এবং উপশহরের সারথি মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুঁই।আহতরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন এবং যশোর সদর […]
দিনাজপুরে টাকা ছিনতাইয়ের ‘নাটক’ সাজিয়ে ধরা খেলেন ঋণগ্রস্ত ব্যক্তি

ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ৩৪ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন মইনুল ইসলাম (৫৫)। এরপর তাঁকে নিয়ে মাঠে নামে পুলিশের একটি দল। ৯ ঘণ্টা অভিযান শেষে পুলিশ জানতে পারে টাকা ছিনতাই হয়নি, ওই ঘটনা সাজানো নাটক। এ ঘটনা গতকাল বুধবারের, দিনাজপুরের বিরল উপজেলায়। ছিনতাইয়ের অভিযোগকারী মইনুল ইসলাম উপজেলার ভান্ডারা ইউনিয়নের গোপালপুর […]
নেতানিয়াহুর মতো একজন ‘মহান নায়ককে’ ক্ষমা করে দেওয়া উচিত: ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মহান নায়ক দাবি করে তার দুর্নীতির বিচার বাতিল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাকে একটি ‘উইচ হান্ট’ বা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হিসেবে বর্ণনা করেছেন। খবর আলজাজিরার বুধবার, ট্রাম্প তার ট্রুথ স্যোশাল প্ল্যাটফরমে লেখেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এই মহান নায়ককে ক্ষমা করে […]
রাজবাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাজবাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ফরহাদ হোসেন (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের দাবি, কিশোরকে হত্যা করা হয়েছে। ফরহাদ হোসেন সদর উপজেলার দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত মজিবর মল্লিকের একমাত্র ছেলে। ছয় বোনের পর জন্ম নেওয়া ফরহাদ […]