অসহনীয় তাপদাহে নাকাল তেরখাদার মানুষ

রাসেল আহমেদ, তেরখাদা(খুলনা): তেরখাদায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ। প্রখর রোদ আর অসহনীয় তাপমাত্রার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বসন্তের দিন ফুরিয়ে রুক্ষ প্রকৃতিতে এখন কেবলই সূর্যের সীমাহীন উত্তাপ। অসহনীয় গরমে সবচেয়ে কষ্টে আছেন দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ। রৌদ্র ও গরমের তীব্রতা এতটাই বেশি যে, বাইরে কাজে বের হয়ে অনেকে অসুস্থ […]
রামপালে ৫ নদী ও ৮৩ খাল আবারও নাব্যতা সংকটে

নৌ-চলাচল হুমকির মুখে বাগেরহাটের রামপাল উপজেলার ৫টি নদী ও ৮৩টি খাল পুন:খননের পর আবারও নাব্যতা সংকটে পড়েছে। ২০১২ সালে মোংলা-ঘষিয়াখালি আন্তর্জাতিক নৌ-চ্যানেল পুন:খননের সময় এসব নদী খনন করা হয়। সরেজমিনে খনন করা দাউদখালি, তেতুলিয়া, বগুড়া নদীর পাড় ঘেষে পায়ে হেটে দেখা গেছে, জোয়ারের সময় পানি মেপে মেপে ছোট ছোট নৌযান চলাচল করতে পারলেও ভাটার সময় […]
তেরখাদার বারাসাত গ্রাম পুরুষ শূন্য, আবারও সংঘর্ষের আশংকা

তেরখাদার বারাসাত গ্রামের কলহ প্রবণ এলাকায় এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে। আবারও সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। যদিও নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর দিন রাত অভিযান অব্যাহত রয়েছে। আধিপত্য বিস্তার এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘ যুগ যুগ ধরে তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে সংঘর্ষ-সংঘাত, হামলা-পাল্টা হামলা, মামলা-পাল্টা মামলা একের পর চলে আসছে। বারাসাতের পাশে রয়েছে হরিদাসবাটী ও চালিতাতলা […]
খুবি খুলছে আজ

পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে রবিবার। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শেখ হাসিনার আমলে সব থেকে বেশি নির্যাতিত হয়েছেন আলেম সমাজ

দৌলতপুরে মতবিনিময়কালে অধ্যাপক মাহফুজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগর আমীর এবং খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বিগত ১৬টি বছর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সব থেকে বেশি নির্যাতিত হয়েছেন আলেম সমাজ তথা মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরা। তারা হক কথাটি বলতে পারেননি। যখনই কোরআন হাদিসের আলোকে হক কথা […]
লন্ডন বৈঠকে রাজনীতির গুমোট পরিবেশ অনেকটা কেটেছে: তুহিন

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, শুক্রবারের লন্ডনের বৈঠকের মাধ্যমে রাজনীতিতে গুমোট পরিবেশ অনেকটা কেটে গেছে। আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে, তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা, আশার আলো। দেশের বৃহত্তম রাজনৈতিক দল- বিএনপি এবং অন্তর্র্বতী সরকারের […]
এখনও অভিভাবকহীন কুয়েট, ছুটি শেষে আজ খুললেও ক্লাসে যাচ্ছেন না শিক্ষকরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে আজ রবিবার থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু হচ্ছে। তবে এখনও অভিভাবকহীন রয়েছে এ বিশ্ববিদ্যলয়টি। উপাচার্য (ভিসি) নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়া শেষ করে ভিসি নিয়োগ হতে আগামী মাসের(জুলাই) মধ্য সময় পর্যন্ত লাগতে পারে।এদিকে, আগে থেকেই শিক্ষকদের ক্লাস বর্জনও চলমান রয়েছে। শিক্ষকরা ক্লাসে […]
খুমেক হাসপাতালে পরীক্ষার প্রথম দিনে করোনা রোগী শনাক্ত হয়নি

পিসিআর মেশিন সচলের জন্য চাহিদাপত্র প্রেরণ করোনাভাইরাসের প্রকোপ শেষ হওয়ার ফলে দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনটি পড়ে রয়েছে। এজন্য নতুন করে মেশিনটি চালু করতে কিছু কাজ করতে হবে। মেশিনটি চালুর জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। তবে পিসিআর পরীক্ষা না হলেও গতকাল শনিবার থেকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে র্যাপিড এন্টিজেন টেস্ট শুরু […]
ইসরায়েলের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলার পর ইরানও ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করেছে। পাল্টা হামলার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক সংবাদদাতা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে তেহরান টাইমস।ইরানি এই […]
আষাঢ়ের প্রথম দিনেই বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

আষাঢ়ের প্রথম দিন রোববার থেকে টানা বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে আগামী ১৫ থেকে ২২ জুন পর্যন্ত বৃষ্টি ঝড়তে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, আগামীকাল বৃষ্টি হবে (১ আষাঢ়), পরের দিন থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। ২২ জুন পর্যন্ত সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে।তিনি আরও জানান, টানা বৃষ্টিতে চট্টগ্রাম, […]