এবার গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা

ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র হামলা-পাল্টা হামলার পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে স্থানীয় সময় প্রায় সোয়া ১০টার দিকে গাজার আশপাশে সতর্কতা জারি করে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ওই সময় দুটি রকেট খোলা একটি এলাকায় পড়েছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। […]
ঢাকার উত্তরায় র্যাবের পোশাকে কোটি টাকা ছিনতাই

ঢাকার উত্তরায় র্যাবের পোশাক পরে কয়েকজন এসে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই করেছে বলে পুলিশ জানিয়েছে।আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, নগদের এজেন্ট আবদুল খালেক উত্তরার ১৩ নম্বর সেক্টরের […]
দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও সদরের কেকে বাড়ি গ্রামের বাসিন্দা তামান্না (২৫), একই জেলার বড় বালিয়া গ্রামের বাসিন্দা মো. আরিফ ইসলাম (২৫), নওগাঁ জেলা সদরের পার পুর গ্রামের বাসিন্দা আমিনুল […]
ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, পশ্চিম থেকে পূর্ব ভূমধ্যসাগরে যাত্রার নির্দেশ

ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হাডনারকে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ […]
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাজারহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় এক নারী যাত্রী নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শিল্পী আক্তার (২৬)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মাছুয়াখালী গ্রামের ফারুক মিয়া সওদাগরের স্ত্রী। শিল্পী চট্টগ্রামের একটি […]
ইরানের হামলায় কেঁপে ওঠে তেল আবিব, এক ইহুদির রোমহর্ষক বর্ণনা

শুক্রবার ইরানে ভোর হওয়ার আগ মুহূর্তে দেশটির পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। “রাইজিং লায়ন” নামে পরিচিত এই অভিযানে দুটি প্রধান লক্ষ্য ছিল- ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রের ওপর ব্যাপক বিমান হামলা এবং তেহরানে সুনির্দিষ্ট হামলার মাধ্যমে সামরিক নেতৃত্বকে দুর্বল করে দেওয়া। ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুত […]
সুনামগঞ্জে আগুনে পুড়ে ঘুমন্ত কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ সদরে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ঘরে থাকা ১৪টি ছাগলও পুড়ে মারা গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার টুকেরঘাট (বাগানবাড়ি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সুন্দর আলী (১৫)। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের গোলাপ মিয়ার ছেলে। পুলিশ জানায়, যে বাড়িতে ঘটনাটি ঘটেছে, সেটি একজন […]
মোরেলগঞ্জে ফাইনাল খেলায় জ্যাম ফাইটার্স চ্যাম্পিয়ন

৪ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে চার দলীয় নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় জ্যাম ফাইটার্স ৩-২ গোলে রয়্যাল রেঞ্জারর্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করেছেন।শুক্রবার রাত ৮টায় সন্ন্যাসী ফুটবল একাদশের আয়োজনে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি […]
মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরান, বহু হতাহতের আশঙ্কা

মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে এ ঘটনায় অন্তত দু’জন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। ইসরায়েলের জরুরি পরিষেবার মুখপাত্র চ্যানেল ১২ নিউজকে জানিয়েছেন, শনিবার সকালে মধ্য ইসরায়েলের আবাসিক ভবনগুলোতে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে দু’জন নিহত এবং ১৯ জন […]
লুকোচুরি খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে লুকোচুরি খেলার সময় ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিনূর ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মাহিনূর ইসলাম ওই গ্রামের আবদুল কাফীর ছেলে। সে বরাতীপুর আইডিয়াল প্রিক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয় […]