দেশের ১১ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

দেশের ১১ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় এই বন্যার শঙ্কা রয়েছে। আগামীকাল শুক্রবার পর্যন্ত পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়েছে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টির […]
একটি সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা ন্যায়বিচার, সমতা, […]
দুপুর ১টার মধ্যে দেশের যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড় হতে পারে

দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার এবং অন্যান্য অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের […]
ঘরে ঢুকে নারীকে গলাকেটে হত্যা, পুকুরে ফেলল মরদেহ

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে ঘরে ঢুকে আমেনা বেগম নামের এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ মে) রাত ১০টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শতফুল গ্রামের সাইক্লোন শেল্টার সংলগ্ন মো. এমরান উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম (৫০) শতফুল গ্রামের গ্রামের মো. এমরান উদ্দিনের স্ত্রী। নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক […]
খুলনায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উদ্যাপন

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় আজ বৃহস্পতিবার (২৯-০৫-২০২৫) ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫’ উদ্যাপিত হয়। দিবসটি সর্বস্তরের জনসাধারণের কাছে তুলে ধরতে বিশেষ র্যালি ও বানৌজা তিতুমীরস্থ ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও অসামান্য অবদানকে স্মরণীয় করে […]
খুলনাসহ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

দেশের পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৮ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম […]
গাজায় গণহত্যা বন্ধের দাবি ১২০০ ইসরাইলি সেনার

ইসরায়েলি সেনাবাহিনীর ১২০০ সক্রিয় ও রিজার্ভ অফিসার গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে বিরল প্রতিবাদ জানিয়েছেন। ইসরায়েলি পত্রিকা হারেৎজ-এর তথ্য অনুসারে, তারা একটি খোলা চিঠিতে যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি তুলেছে। এখন পর্যন্ত প্রায় ১,২০০ কর্মকর্তা ও কমান্ডারের স্বাক্ষরযুক্ত এই চিঠিতে বলা হয়েছে, ‘এই যুদ্ধ ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য নয়, বরং একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যুদ্ধ, যা […]
পঞ্চগড়ে স্কুলছাত্রীকে দলবব্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

পঞ্চগড়ে এক স্কুলছাত্রীকে (১৬) দলবদ্ধ ধর্ষণের মামলায় কথিত প্রেমিকসহ ছয়জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন। আদালতের বিশেষ সরকারি […]
ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরায়েলের ব্যাপক হামলা

ইয়েমেনের রাজধানী সানায় প্রধান বিমানবন্দরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। হুথি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল মাসিরাহ জানিয়েছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চারটি হামলা হয়েছে। এতে ইয়েমেনিয়া এয়ারওয়েজ পরিচালিত শেষ বেসামরিক বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক খালেদ আল-শায়েফ। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, ‘হুথিদের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা চালানো হয়েছে এবং ’শেষ বিমানটি ধ্বংস […]
পাকিস্তানে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু, আহত অন্তত ৪৩ জন

পাকিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলে ভারী বর্ষণ, তীব্র ঝড় ও বজ্রপাতের কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন। এক সপ্তাহের মধ্যে পাকিস্তানে এটি দ্বিতীয়বারের মতো ভয়াবহ বৃষ্টি, যা দেশটির ঘরবাড়ি, ফসল ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আজাদ জম্মু ও কাশ্মীরে ৪ জন, খাইবার পাখতুনখোয়ায় ৩ জন এবং […]