ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গায় গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে যাত্রিবাহি বাস-কে অতিক্রম করার সময় ইটবাহি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক আজহারুল ইসলাম(৩০) প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ৩ জন।প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার কুলবাড়িয়া এলাকার বাহার ব্রিক্স’র একটি ইটবোঝাই ট্রাক খুলনার দিকে যাওয়ার পথে জিলেরডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে […]
খুলনার আলোচিত মহিলা লীগ নেত্রী তন্দ্রা ঢাকায় আটক

খুলনার আলোচিত-সমালোচিত মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ তন্দ্রা পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার (২৬ মে) কেএমপি গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করেছে। তাকে খুলনায় আনা হচ্ছে বলে জানা গেছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, তন্দ্রা মালায়েশিয়া থেকে বিমানযোগে ঢাকায় অবতরণ করেছিলেন। আগামী ২৮ […]
জাতিসংঘ পার্ক ইজারা নিতে ৭ আবেদন, বিপাকে কেসিসি

শিশুদের খেলার পার্কে মেলাসহ সব আয়োজন স্থায়ীভাবে বন্ধের দাবি এ এইচ হিমালয় : খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্ক ইজারা নিতে পৃথকভাবে আবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র প্রতিনিধি ও এনজিও। তারা সবাই আগামী ঈদুল আযহা উপলক্ষে পার্কে মেলা বসাতে চান। এর মধ্যে একটি কোম্পানি ৭ বছরের জন্য পার্কটি ইজারা চেয়েছেন।নগরীতে শিশুদের বিনোদনের একমাত্র পার্কটি […]
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে এবং তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান-অভিমান কিংবা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই। তিনি বলেন, হুমকি-ধমকি উপেক্ষা করে নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। প্রত্যেক নাগরিককে নিজের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে […]
রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১৩ জেলা তীব্র ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ মে) দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, […]
কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। এজন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিন দিন কোরবানি চলবে। প্রথম দিন প্রায় ৯০ শতাংশ গরু কোরবানি করা হয়ে […]
বিচারপতি মানিক মারা গেছেন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত সাড়ে ১১টায় ঢাকায় ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। সোমবার (২৬ মে) জোহরবাদ গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে শামসুল হুদা মানিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর রাবেয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার […]
কালিয়ায় গলা কাটা অবস্থায়বৃদ্ধার লাশ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে নিজ বসত ঘর থেকে গলা কাটা অবস্থায় হাজেরা বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (২৫ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী। নিহত হাজেরা বেগম ওই গ্রামের মৃত হাজী নূর মিয়া শেখের স্ত্রী।কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশটি […]
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

দেশের চলমান পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সোমবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেন। […]
খুলনার সোনাডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের পাশে ২২ তলা ভবনের সামনে বাসের ধাক্কায় মো. আব্দুল্লাহ আল ফাহাদ (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত। সোমবার (২৬ মে) বিকেল পৌঁণে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি খুলনার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের মো. ইবাদুল হক সিকদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, সোনাডাঙ্গা অভিমুখে যাওয়া একটি বাস সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ফাহাদ রাস্তায় […]